editor
প্রকাশিত: 3:39 PM, November 16, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যা চলছে দিদির শ্বশুরবাড়িতে। একটি জমি নিয়ে পরিবারের মাঝে চলছে বিবাদ। ভাইফোঁটার দিন সেই বিবাদ মেটাতে গিয়েই প্রাণ গেল ভাইয়ের।
ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার কুলেশ্বর এলাকায়। নিহত ওই যুবকের নাম মিঠুন সরদার, বাড়ি উস্তি থানার সাতঘরা এলাকায়।
জানা যায়, বুধবার (১৫ নভেম্বর) মিঠুন দিদির বাড়ি গিয়েছিলেন ভাইফোঁটার জন্য। দিদির শ্বশুরবাড়ির পারিবারিক বিবাদ মেটাতে গিয়েই গুলি লাগে তাঁর বুকে। জানা গিয়েছে, অভিযুক্ত পরেশ মন্ডল তার বন্দুক বের করে বিবাদের মাঝে গুলি চালায়। দিদিকে বাঁচাতে গেলে পরপর ২টি গুলি লাগে মিঠুনের বুকে। গুরুতর আহত অবস্থায় মিঠুনকে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে তাৎক্ষণিকভাবে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি, হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন মিঠুন। এই ঘটনার পর থেকে পরেশ ও অজয় মন্ডল পলাতক। পুলিশ ঘটনার তদন্ত করছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন