editor
প্রকাশিত: 8:50 PM, November 18, 2023
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের প্রতিষ্ঠাতা রাজা গিরিশচন্দ্র রায়ের ম্যুরাল স্থাপনের কাজ শেষে শনিবার (১৮ নভেম্বর) বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। কলেজ ক্যাম্পাসে ম্যুরালের উদ্বোধন করেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
উদ্বোধন শেষে তিনি বলেন, গত ২২ জুলাই ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপনকাজের উদ্বোধন করা হয়। এর প্রায় চার মাস পর নির্মাণকাজ শেষে আজ ম্যুরালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। কলেজ প্রতিষ্ঠার ১৩১ বছর পর প্রতিষ্ঠাতার স্মৃতি রক্ষায় এটিই প্রথম আনুষ্ঠানিক কোনো উদ্যোগ। ম্যুরাল নির্মাণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাতার অবদান ও নাম শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় স্বাগত বক্তব্য রাখেন মুরারিচাঁদ কলেজের গনিত বিভাগের সহযোগী অধ্যাপক ও ম্যুরাল নির্মাণ কাজের সমন্বয় কমিটির সদস্য প্রবীর রায় ও সমাপনী বক্তব্য রাখেন ম্যুরাল নির্মাণ কমিটির সমন্বয়ক, কলেজের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল আহাদ।
ম্যুরাল উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুরারিচাঁদ কলেজের সাবেক অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, সাবেক অধ্যক্ষ পান্না রানী রায়, দর্শন বিভাগের অধ্যাপক প্রফেসর আবুল কালাম আজাদ, প্রফেসর পরিমল কুমার দে, প্রফেসর তপন কান্তি ধর, প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট সাংবাদিক আল আজাদ, সাহেদ আহমদ, এ কে এম ফজলুর রহমান, বদরুল ইসলাম শোয়েব, মুক্তাদীর আহমদ মুক্তা,আক্কাছ খান ও বর্তমান শিক্ষার্থী আশরাফ ইসলাম। এসময় মুরারিচাঁদ কলেজের শিক্ষকমন্ডলীসহ বিভিন্ন ব্যাচের বিপুল সংখ্যক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু করে পরে কলেজের প্রতিষ্ঠাতা রাজা গিরিশচন্দ্র রায়ের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় এবং ম্যুরাল নির্মাণের অন্যতম উদ্যোগ গ্রহণকারী প্রয়াত মিশফাক আহমদ মিশুর স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বক্তাগন বলেন, ঐতিহ্য সংরক্ষণের অংশ হিসেবে কলেজ প্রতিষ্ঠাতার ম্যুরাল স্থাপন একটি যুগান্তকারী উদ্যোগ। এতে করে আগামী প্রজন্ম এই কলেজের ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে জানতে পারবে।
উদ্বোধন শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শামীমা চৌধুরী। দলীয় নৃত্য এবং গানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন