editor
প্রকাশিত: 1:28 PM, November 19, 2023
ব্রাহ্মণবাড়িয়া স্টেশন এলাকায় ঢাকাগামী মালবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম এবং সিলেটের আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রবিবার (১৯ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী কন্টেইনার ট্রেনের একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম এবং সিলেটের আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জসিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি ঢাকা যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে এলাকায় এসে একটি ওয়াগনের চার চাকা লাইনচ্যুত হয়। লাইনের কিছু ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণে রেললাইন ও স্লিপারেরও ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে ঢাকামুখী ডাউন লাইন ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, তবে ডাউন লাইন দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। ঢাকাগামী উপকূল এক্সপ্রেস আখাউড়া জংশনে দাঁড়ানো আছে। আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এলে দ্রুত ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়