editor
প্রকাশিত: 5:57 PM, November 19, 2023
ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলা বন্ধের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
রবিবার (১৯ নভেম্বর) বিকেলে ৫নং ওয়ার্ডের কলবাখানী এলাকায় এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নিরীহ ফিলিস্তিদের উপর ইসরায়েল বর্বরোচিত হামলা চালিয়ে হত্যা করছে। তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। শত শত নিরীহ মানুষ তাদের হামলায় প্রতিদিন মারা যাচ্ছে। অথচ বিশ্ব নেতারা তাকিয়ে দেখছে। তারা শুধু মুখ দিয়ে কথা বলছে। হামলা বন্ধের কোন ব্যবস্থা নিচ্ছে না তারা। ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি যে জুলুম-নির্যাতন চলমান, তার প্রতিবাদে আমরা সমবেত হয়েছি। ইসরায়েলের অবৈধ দখলদারির প্রতিবাদ জানাচ্ছি। আমরা গাজার মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানাচ্ছি। নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে আজকে আমরা দাঁড়িয়েছি। অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।
বক্তারা, ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদেরকে দ্রুত এক কাতারে আসার আহবান জানান।
সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিসের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি গোপাল বাহাদুর, সাবেক সাধারণ সম্পাদক গুলাম জাকারিয়া চৌধুরী শিপলু, এডভোকেট সাবের চৌধুরী, এডভোকেট সোহেল আহমদ চৌধুরী, ক্লাবের যুগ্ম সম্পাদক রেজওয়ান আহমদ, জাহাঙ্গীর আহমদ, এহসান আহমদ প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন