editor
প্রকাশিত: 2:03 PM, November 20, 2023
সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের আসনে এবার দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন অধ্যাপক জাকির হোসেন। তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
সোমবার (২০ নভেম্বর) সকালে ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে জাকির হোসেনের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী দিপন।
সিলেট-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক জাকির হোসেন ।
জাতীয় সংসদের ২২৯ আসনটিতে ২০১৮ সাল থেকে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন । এর আগে তার বড় ভাই আবুল মাল আবদুল মুহিত দুই মেয়াদে এই আসনের সংসদ সদস্য ছিলেন এবং অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, সদ্য অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন অধ্যাপক জাকির হোসেন।
এস এ
4 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
7 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
6 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
5 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
6 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
3 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ