editor
প্রকাশিত: 2:20 PM, November 20, 2023
জাতীয় পার্টি নির্বাচনের প্রক্রিয়া আরম্ভ করলেও তা নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, আমরা নির্বাচন প্রক্রিয়ায় আছি। আমরা একটা পরিবেশ আশা করেছিলাম যে নির্বাচন সুষ্ঠু হবে সেই আস্থা এখনও পুরোপুরি আসে নাই।
সোমবার (২০ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে তিনি এই মন্তব্য করেন।
জাপা মহাসচিব বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন একটা শিডিউল করেন। জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আমরা আশা করেছি, একটা আনন্দমুখর পরিবেশে নির্বাচন হবে। দেশের মানুষ সে নির্বাচনে স্বতঃফুর্ত ভোট দিতে পারবে। সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা সেই নির্বাচনে যাওয়ার প্রক্রিয়া আরম্ভ করেছি। নির্বাচনে যাওয়ার জন্য প্রাথমিক কাজগুলোর সর্বশেষ হলো মনোনয়ন ফরম বিক্রি। আমাদের পার্লামেন্টারি বোর্ড প্রার্থী বাছাই করবে তারপর প্রার্থী চূড়ান্ত করবে।
তিনি আরও বলেন, আমরা নির্বাচনের প্রক্রিয়া আরম্ভ করেছি, কিন্তু এটাই আমাদের নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয়।
নির্বাচনে যাওয়ার জন্য যা করতে হয় তা আমরা করছি। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, ভোটাররা যেন নিজের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে কেন্দ্রে এসে, এমন আস্থা যাতে সৃষ্টি হয় আমরা সংশ্লিষ্ট মহলকে সেই অনুরোধ জানাই।
এস এ
8 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
1 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
2 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
6 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
4 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
8 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ