editor
প্রকাশিত: 3:47 PM, November 20, 2023
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সিলেট-৬ আসনে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও লন্ডন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আফসার খান সাদেক।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এর আগে শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সিলেট-৬ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন আফসার খান সাদেক। আজ সেই আসনের মনোনয়নপত্র জমা দিলেন তিনি।
দলীয় মনোনয়নপত্র জমা দেওয়ার পর আফসার খান সাদেক বলেন, ‘তৃণমূল থেকে উঠে আসা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী একজন সৈনিক হিসেবে আমি ও আমার মত যারা আছেন তারা প্রত্যেকেই জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহের অধিকার রাখেন। আমি ছাড়াও সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে এই পর্যন্ত যারা মনোনয়নপত্র গ্রহণ করেছেন অবশ্যই তাদের যোগ্যতা আছে। যোগ্যতা, দক্ষতা ও জনসম্পৃক্ততা বিবেচনায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দেবেন বলে বিশ্বাস রাখছি।’
তিনি বলেন, দলীয় সভাপতি আমাকে ছাড়া তার বিবেচনায় যোগ্য যেকোনো প্রার্থীকে নৌকা প্রতীক দিলে আমার সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে তাকে বিজয়ী করার ব্রত নিয়ে কাজ করবো। নৌকা প্রতীক পেলে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সচেষ্ট হবো।’
এস এ
3 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
6 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
2 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
6 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
8 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
2 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ