editor
প্রকাশিত: 5:52 PM, November 20, 2023
বিশেষ প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জে-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কেন্দ্রীয় যুবলীগের উপ-তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ মিসির আলি।
গতকাল সোমবার বিপুলসংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্হাপিত সিলেট বিভাগীয় বুথ থেকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি। এক এগারো’র বিরুপ সময়ে শেখ হাসিনার কারামুক্তি আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা এই যুবনেতা রাজপথে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে বহুবার নির্যাতনেরও শিকার হয়েছেন। মাধবপুর-চুনারুঘাটের মানুষের জীবনমান উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টি, মাদক নির্মূল সহ অবকাঠামোগত উন্নয়নে তার বিশেষ পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
চা শ্রমিক অধ্যুষিত এই সংসদীয় আসনে চা শ্রমিকদের আয় বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন নিয়ে পাইলট প্রকল্প গ্রহণের পরিকল্পনার কথাও জানান তিনি।
শেখ মিসির আরও জানান, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে যুগোপযোগী ও পরিকল্পিত পদক্ষেপ গ্রহণে যুবসমাজের প্রতিনিধি হিসেবে ভূমিকা রাখতে চাই। এজন্যই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইছি। আশাকরি জননেত্রী শেখ হাসিনা আমাকে মূল্যায়িত করবেন। আওয়ামী পরিবার সহ সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন তিনি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন