editor

প্রকাশিত: 6:01 PM, November 20, 2023

হঠাৎ সিলেটে গ্যাস থেকে বের হচ্ছে দুর্গন্ধ

হঠাৎ সিলেটে গ্যাস থেকে বের হচ্ছে দুর্গন্ধ

ফাইল ছবি

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় হঠাৎ ছড়িয়ে পড়েছে গ্যাসের তীব্র ঝাঁজালো গন্ধ। এতে নগরবাসীর মনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। সঙ্গে রয়েছে অগ্নিকাণ্ডের আতঙ্ক।

সংশ্লিষ্টরা বলছেন, গ্যাস সঞ্চালন লাইনের ছিদ্র (লিকেজ) শনাক্তে গ্যাসের সঙ্গে সরবরাহ করা অডরেন্ট (তীব্র গন্ধযুক্ত এক ধরনের গ্যাস) থেকেই ছড়াচ্ছে এ দুর্গন্ধ।

সিলেট মহানগরীর নয়াসড়ক, কুমারপাড়া, আম্বরখানা, হাউজিং এস্টেট, সুবিদবাজার, মদিনা মার্কেট, টুকের বাজার, রিকাবী বাজার, শেখঘাট, উপশহর, শিবগঞ্জ, টিলাগড়সহ বিভিন্ন এলাকায় গ্যাসের দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, মহানগরীর প্রায় সব আবাসিক এলাকায়, রাস্তার পাশে যেখানে গ্যাসের সরবরাহ লাইন, রাইজার রয়েছে সেসব এলাকায় গ্যাসের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

মহানগরীর নয়াসড়কের বাসিন্দা শাহজাহান জানান, বাইরে থেকে বাসায় এসে গ্যাসের তীব্র গন্ধ পাই। পরে গ্যাসের পাইপগুলো সব চেক করি। পাইপের সংযোগস্থল রেঞ্জ দিয়ে টাইট করে দিই। তারপরও গ্যাসের তীব্র ঝাঁজালো গন্ধ দূর হয়নি। পরে আশপাশে খোঁজ নিয়ে জানতে পারি, এলাকার অনেক জায়গা থেকেই এ ধরনের গন্ধ বের হচ্ছে। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গ্যাস লিকেজ থেকে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকেই।

মদিনা মার্কেটের বাসিন্দা মুহিত জানান, সোমবার বিকাল থেকে বাসার সামনে গ্যাসের তীব্র ঝাঁজালো গন্ধ পাচ্ছি। কোথাও গ্যাস লাইন লিকেজ হয়েছে, এমন সন্দেহ থেকে বাসার আশপাশের গ্যাস সঞ্চালন লাইন পরীক্ষা করে দেখি, কিন্তু কোনো লিকেজ পাননি। গ্যাস অফিসে কল দিয়েছি। তারা এসে অনুসন্ধান করেবেন বলে জানিয়েছেন।

তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড সিলেটের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মনজুর আহমদ চৌধুরী জানান, সিলেটের অনেক লাইনে গ্যাসের লিকেজ রয়েছে। লিকেজের কারণেও অনেক বাসা বা প্রতিষ্ঠানে গ্যাসের চাপ কমে থাকতে পারে। তা ছাড়া লিকেজ থেকে অগ্নিকাণ্ডসহ দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। গ্যাস গন্ধ এবং বর্ণহীন থাকার কারণে কোথাও গ্যাস লিকেজ হচ্ছে কি না তা বোঝা যায় না। লাইনের লিকেজ শনাক্ত করার জন্য গ্যাসের সঙ্গে অডরেন্ট ব্যবহার করা হচ্ছে। যাতে এই গ্যাসের গন্ধ মানুষ পায়, বিষয়টি জালালাবাদ কর্তৃপক্ষকে জানাতে পারে। গন্ধের বিষয়ে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষকে কেউ অবহিত করলে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে অনুসন্ধান করে লিকেজ বন্ধ করা হচ্ছে।

এছাড়া আমরাও যেখানে গন্ধ পাচ্ছি সেকানে লিকেজ শনাক্ত করছি। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এসএ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়