editor
প্রকাশিত: 4:18 PM, January 9, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেটে বাসের ধাক্কায় মো. মাহির শাহরিয়ার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে সিলেট ক্যান্টনমেন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত মাহির বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্য সেন হলের আবাসিক এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি গাজীপুরের রাজেন্দ্রপুরে। তিনি ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
মাহিরের বন্ধুরা জানান, রোববার একটি মোটরসাইকেলে মাহির ও আরেকজন সিলেট যাচ্ছিলেন। পথিমধ্যে একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। বাসের ধাক্কা খেয়ে মোটরসাইকেলটি ছিটকে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহিরকে মৃত ঘোষণা করেন। বাইকের পেছনে যিনি ছিলেন তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
মাস্টার দা সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী ও মাহিরের বন্ধু জুনায়েদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে এ দুঃখজনক ঘটনার খবর পাই। মাহির মানুষ হিসেবে খুবই ভালো এবং শান্ত স্বভাবের ছিল। তার অকাল মৃত্যু আমাদের জন্য ভীষণ কষ্টের।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন