editor
প্রকাশিত: 8:13 PM, November 20, 2023

ফাইল ছবি
আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি :: হবিগঞ্জের হাওরাঞ্চল বেষ্টিত লাখাই উপজেলায় বর্ষার পানি শেষ হয়ে যাওয়ায় পর বোর মৌসুমে হাওরে বোরো চাষাবাদের প্রস্তুতি হিসেবে বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন লাখাইয়ের কৃষকরা।
উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে, চলতি বছরে লাখাই উপজেলার ৬ ইউনিয়নে ১১ হাজার ২০৮ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ৪৯৪ হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কৃষি অফিস সূত্রে কিছুদিন পর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে কৃষি বিভাগ থেকে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।
কৃষকরা জানায়, সরকার সার বীজ দেওয়ার আগেই হাওর অঞ্চলে বেশিরভাগ বীজতলায় তৈরী ও বপন এর কাজ শেষ করেছে।
সোমবার (২০ নভেম্বর) সকালে সরেজমিনে ১নং লাখাই ইউনিয়নসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বোরো চাষের জন্যে কৃষকরা বোরো চাষের প্রথম পর্যায়ে ব্যস্ত সময় পার করছেন বীজতলা তৈরি নিয়ে। তবে বোরো ধান চাষের পাশাপাশি কৃষি অফিসের পরামর্শে অনেক অনাবাদি ও ধানের জমিতে কেউ কেউ সরিষা চাষ করছেন। লাখাই উপজেলার হাওরাঞ্চলে বেষ্টিত লাখাই ১নং ইউনিয়ন এর স্বজন গ্রাম রুহিতনসী, কামালপুর শিবপুর সন্তোষপুর কৃষ্ণপুর, বুল্লা ইউনিয়নের বুল্লা মাদনা, ভরপুর ভবানীপুর কাটাইয়া, গোয়াকারা, ফরিদপুর, বীজতলা পরিচর্যাসহ বোরো ক্ষেত তৈরিতে কাজ করছেন কৃষিশ্রমিকরা।
ইতিমধ্যেই অনেক জায়গায় বীজতলার ৬০/৭০ ভাগ কাজ হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। মোড়াকরি ইউনিয়ন বামৈ ইউনিয়ন মুড়িয়াউক ইউনিয়ন করাব ইউনিয়ন বীজতলা তৈরির কাজ কোন কোন স্থানে শুরু হয়েছে আবার কোন কোন স্থানে শুরু হয় নাই।
উপজেলার স্বজনগ্রামের বোরো চাষি আনজব আলী বলেন, এখন শীত কম বীজ বপন করলে বীজতলায় বেশি চারা গজায় এবং রোগ-বালাই কম হয়। এতে বীজতলার ক্ষতি কম হওয়াসহ অল্প বীজে অধিক জমিতে চারা রোপণ করা যায়। আগাম বন্যার কারণে আগেভাগেই বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষক।
দিনাজপুর ধানের বীজতলা তৈরির কাজ শুরু করেছে। বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় বীজতলার চারা গাছ হৃষ্টপুষ্ট হয়ে সবুজে ভরে উঠেছে বীজতলা।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান মিজান বলেন, চলতি বোরো মৌসুমে উপজেলার প্রতিটি এলাকায় বীজতলা তৈরি এবং বোরো আবাদের জমি তৈরি কাজ চলছে। বীজতলার বীজের চারাগাছ যাতে সুস্থ ও সবলসহ ভালো হয় সেজন্য কৃষি বিভাগ থেকে কৃষকদের সার্বিক পরামর্শসহ সহযোগিতা দেওয়া হচ্ছে। প্রত্যেক ইউনিয়নে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা প্রত্যক্ষভাবে এ বিষয়ে কাজ করছেন।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন