editor
প্রকাশিত: 4:29 PM, November 21, 2023
হবিগঞ্জের চুনারুঘাটে মা-মেয়েকে গণধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. জাহিদুল হক এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নের জীবধরছড়া গ্রামের শফিক মিয়ার ছেলে শাকিল আহমেদ (২২), একই গ্রামের হুসেন আলীর ছেলে সালা উদ্দিন (২৪)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নের গরমছড়ি গ্রামের আবদুল হকের স্ত্রী-কন্যাকে ২০২০ সালের ২ অক্টোবর আসামিরা রাত প্রায় ৮টার দিকে ঘরে প্রবেশ করে দলবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায়।
এ ঘটনার পর ভিকটিম বিউটি আক্তার বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০২২ সালের ২০ জুন আদালতে ৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। রাষ্ট্রপক্ষে ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের অনুপস্থিতিতে আজ রায় ঘোষণা করলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন