editor
প্রকাশিত: 6:23 PM, November 21, 2023
আবারও রাশিয়ার সঙ্গে কোনো আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফ্রন্টলাইনে কঠিন পরিস্থিতিতে রয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এমন অবস্থায়ও জেলেনস্কি স্পষ্টভাবে রাশিয়ার সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসার কথা প্রত্যাখ্যান করেছেন।
দ্য সানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়ে তার এই অটল অবস্থানের কথা ব্যক্ত করেন। জেলেনস্কিকে প্রশ্ন করা হয়, যুদ্ধক্ষেত্রের অবস্থা কি কঠিন? উত্তরে জেলেনস্কি বলেন, হ্যা। তবে তারপরেও রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করা কিংবা আলোচনার টেবিলে ফিরে যাব না। জেলেনস্কি মনে করেন, রাশিয়া এখনই যুদ্ধ শেষ করতে আগ্রহী না। তাই ইউক্রেনও শান্তির বিষয়ে কোনো কথা বলবে না।
এ মাসের শুরুতে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এনবিসি খবর দেয় যে, ইউক্রেনকে শান্তি আলোচনার জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। তারা ইউক্রেনকে বুঝানোর চেষ্টা করছে, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা হলে কিয়েভকে কী কী বিষয়ে ছাড় দিতে হতে পারে। এনবিসি জানিয়েছে, অক্টোবর মাসেও এ বিষয়ে কিছু আলোচনা হয়েছে।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন