editor
প্রকাশিত: 2:05 PM, November 22, 2023
ইসরায়েলের মন্ত্রিসভা সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন দিয়েছে। চুক্তি অনুযায়ী হামাস ৫০ জনের মতো জিম্মিকে মুক্তি দেবে।
৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে বসে হামাস। জবাবে ইসরায়েল হামাস শাসিত গাজায় হামলা শুরু করে। সেদিন হামাস দুই শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে।
কাতারের মধ্যস্থতায় আলোচনার পর বুধবার যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদনের খবর সামনে এলো। ইসরায়েলি গণমাধ্যম বলছে, দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সরকারের মন্ত্রীদের মধ্যে এ নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
প্রধানমন্ত্রীর অফিস বলছে, যুদ্ধবিরতির এ চুক্তির অধীনে হামাস অন্তত ৫০ নারী-শিশুকে মুক্তি দেবে। এ সময়ে চার থেকে পাঁচ দিন যুদ্ধ বন্ধ থাকবে।
এ সময় ইসরায়েল প্রায় ১৪০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে বলে আশা করা হচ্ছে। চূড়ান্ত চুক্তিটি প্রকাশ করা হয়নি। তবে গাজায় মানবিক সহায়তা পাঠানোর অনুমতি দেওয়ার কথাও এর মধ্যে ভাবা হচ্ছে।
হামাসের হামলার পর থেকে গাজায় টানা বোমাবর্ষণ করছে দখলদার ইসরায়েল। তাদের বোমা হামলায় গাজায় ১৪ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। নিহতদের মধ্যে শিশুর সংখ্যা উদ্বেগজনক।
অন্যদিকে গাজায় হামাসের হাতে ২৩৭ জন বন্দি রয়েছে। এর মধ্যে ইসরায়েলিদের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকরাও রয়েছেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন