editor
প্রকাশিত: 9:16 PM, November 22, 2023
সিলেট নগরবাসীর পক্ষ থেকে দেওয়া এক সংবর্ধনার জবাবে সিলেট-২ আসনে তৃণমূল বিএনপির সম্ভাব্য এমপি পদপ্রার্থী ফরমার ব্রিটিশ ফরেন (গভ:) এডভাইজার, এডুকেশন বোর্ড অফ স্কটল্যান্ডের ডাইরেক্টর, ইউনাইটেড ন্যাশনের কো-অডিনেটর খাঁনবাহাদুর ডক্টর মো. আব্দুল মান্নান বলেছেন,’জনগণের মনের কথা অনুধাবন করেই রাজনীতি করতে হয়। আমি আগামী দিনে মানুষের সেবা করার সুযোগ পেলে নিজের জীবন উৎসর্গ করে দেবো মানবসেবায়।
তিনি বলেন,’ রাজনীতি ত্যাগের বিষয়,কোনো লাভালাভের আশায় রাজনীতি করা উচিত নয়। আমি সিলেট-২ আসনের মানুষের সার্বিক সাহায্য সহযোগিতা কামনা করি।’
অদ্য ২২ নভেম্বর ২০২৩ বুধবার বেলা ২টায় নগরীর পূর্ব সাদাটিকরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী আমিনুল ইসলাম দীনেশের সভাপতিত্বে ও এডভোকেট কবির আহমদ বাবরের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট মোশাহিদ আহমদ। বক্তব্য রাখেন তৃণমূল বিএনপি নেতা সৈয়দ মোজাফফর আহমদ,সমাজসেবী শাহাদাত হোসেন,সমাজসেবী আব্দুস সবুর প্রমুখ।
সভাপতির বক্তব্যে রাজনীতিবিদ আমিনুল ইসলাম দীনেশ বলেন,’ মানুষের জন্য কিছু করার তাগিদ সবার থাকে না। ড.আব্দুল মান্নান তার প্রবাস জীবন ছেড়ে মানুষকে কিছু দেওয়ার লক্ষ্য নিয়ে দেশে এসেছেন। তাকে সহযোগিতা করা একান্ত জরুরি।’
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কামাল হোসেন। পরে এক মধ্যাহৃভোজের আয়োজন করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন