editor
প্রকাশিত: 10:50 AM, November 23, 2023
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের লস্করপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ১৩ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শায়েস্তাগঞ্জ স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
শায়েস্তাগঞ্জ স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে আখাউড়া থেকে একটি মালগাড়ি সিলেটে যাওয়ার পথে হবিগঞ্জের লস্করপুর ব্রিজের পাশে দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ফলে সিলেটের সঙ্গে সারাদেশে রেল চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রাতেই উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দীর্ঘ ১৩ ঘণ্টা কাজ করার পর লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করে এবং ক্ষতিগ্রস্ত রেল লাইন মেরামতের কাজ শেষে বেলা সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রেনের লাইন কিছুটা ক্ষতিগ্রস্ত হলে মেরামত করতে সময় লেগে যায়। যে কারণে ট্রেন চলাচল করতে কিছুটা দেরি হয়েছে।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়