editor
প্রকাশিত: 10:59 AM, November 23, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: বুধবার (২২ নভেম্বর) আসামরাজ্যের হাইলাকান্দি জেলার কাটলিছড়া শ্রীবিগ্রহ সৎসঙ্গ শ্রীমন্দিরে প্রতিবছরের ন্যায় এবারও সৎসঙ্গের প্রাণপুরুষ পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জেষ্ঠ্য পুরুষ প্রধান আচার্য্যদেব পরম পূজ্যপাদ শ্রীশ্রী অমরেন্দ্র নাথ চক্রবর্তী (বড়দা)র শুভ ১১৩ তম জন্ম মহা মহোৎসব উপলক্ষে বিভিন্ন মাঙ্গলিক ক্রিয়াকর্মের মধ্য দিয়ে প্রতিপালিত হয়েছে।
এই জন্ম মহোৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। কর্মসূচিতে ছিল ব্রাক্ষ মুহূর্তে নবহৎ, ভোর ৪টায় উষাকীত্তর্ন সহ নগর পরিক্রমা, প্রাতঃ ৫টা ৩৯ মিনিটে সমবেত বিনতি প্রার্থনা, প্রনাম, বিশ্বশান্তি কামনায় নামজপ ও সদগ্রন্থাদি পাঠ, সকাল ৮ টায় উৎসব উদ্বোধন। উদ্বোধন করেন কাটলিছড়া সৎসঙ্গ বিহারের ইনচার্জ ডাঃ সুব্রত দে (এসপিআর)। তৎপর ভজন ও সঙ্গীতাঞ্জলি, সকাল ১০ টায় শ্রীশ্রীঠাকুর, শ্রীশ্রী বড়মা ও শ্রীশ্রী বড়দার ভোগরাগ। দুপুর ১২ টায় কুইজ প্রতিযোগিতা, দুপুর ১ টায় ভান্ডারায় মহাপ্রসাদ বিতরণ, দুপুর ১টায় ধামাইল প্রতিযোগিতা, বিকাল ২টায় ধর্মসভা, বিকাল ৩টায় মাতৃসম্মেলন, সন্ধ্যা ৪টা ২৭ মিনিটে সমবেত বিনতি প্রার্থনা, প্রনাম, নামজপ ও সদগ্রন্থাদি পাঠ, তৎপর আতবাজী আলোকসজ্জা। সন্ধ্যা ৬ টায় সৎসঙ্গ নামসংকীত্তর্ন, রাত ৮ টায় উৎসব সমাপ্তি।
ধর্মসভায় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের দিব্যজীবন ও বাণীর উপর এবং আচার্য্যদেব শ্রীশ্রী বড়দার লীলাকাহিনীর তাৎপর্যপূর্ণ আলোচনা করেন শৈলেন দেব (সাবেক স্কুল পরিদর্শক),পরেশ দাস (শিক্ষক), দীজেন্দ্র লাল সিংহ (শিক্ষক), প্রমেশ রঞ্জন পাল (এসপিআর) প্রমূখ। ধর্মসভাটি পরিচালনা করেন বিপুল আচার্য (এসপিআর)। উক্ত মহোৎসবে বিভিন্ন স্থান থেকে ৫ সহস্রাধিক ভক্তবৃন্দের..।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন