editor
প্রকাশিত: 7:43 PM, November 23, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের পাঞ্জাবের গুরুদ্বারে চলল গুলি। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে পাঞ্জাবের কাপুরথালায় ১টি গুরুদ্বারে পুলিশের সঙ্গে নিহাঙ্গ শিখদের সংঘর্ষ হয়। নিহাঙ্গ শিখরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে ১ পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। আহত অন্তত ৩ জন। এই ঘটনায় এখনও অবধি ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে প্রকাশ,এখনও গুরুদ্বারের ভিতরে অন্তত ৩০ জন নিহাঙ্গ শিখ ঘাঁটি গড়ে রয়েছে। পাঞ্জাব পুলিশের তরফে জানানো হয়েছে, এদিন সকালে কাপুরথালার গুরুদ্বারে সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, নিহাঙ্গ শিখরা ওই গুরুদ্বার দখল করার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। আচমকাই কয়েকজন পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় তারা। মারা যান ১ পুলিশকর্মী। আহত আরও ৩ পুলিশকর্মী। পুলিশ জানিয়েছে, গুরুদ্বারের ভিতরে এখনও অভিযান চলছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন