editor
প্রকাশিত: 9:34 PM, November 23, 2023
সিলেট জেলা ও মহানগর যুবদল নেতাকর্মীসহ বিভিন্ন উপজেলা, পৌর এবং ওয়ার্ড যুবদল নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ। অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলাসমূহ প্রত্যাহারের জন্য দাবী জানান তারা।
এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন।
নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে দমিয়ে রাখতে হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদল নেতা মঈনুল ইসলাম, এনামুল হক সুহেল, এনামুল করিম, আফজাল খান পাপলু, হাসান আহমদ রাসেল, ছায়েদ আহমদ দিপক, শাহরিয়ার সাহেদ, আহমেদ মোহন, দক্ষিন সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শফি আহমদ খান, আলী আহমদ, বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, বাবুল মিয়া, সদস্য সৌরভ আহমদ লাকী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাজাহান আলী, দিলোয়ার হোসেন সজিব, উপজেলা যুবদলের সদস্য, সুলতান খান, আব্দুর রকিব, অলংকারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, জৈন্তাপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাজিম উদ্দীন ও ইউনিয়ন যুবদল নেতা রুবেল আহমদ সহ দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। হামলা-মামলা, জুলুম-নিপীড়ন চালিয়ে ফ্যাসিবাদের শেষ রক্ষা হবেনা। অবিলম্বে যুবদলের নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন