editor
প্রকাশিত: 8:52 PM, November 24, 2023
কানাইঘাট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাট থানা পুলিশ ভারতীয় চা-পাতা বোঝাই টাটা পিকআপ গাড়ী আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সীমান্তের সুরইঘাট এলাকা থেকে আসা ভারতীয় চা-পাতা বোঝাই একটি টাটা পিকআপ গাড়ী থানার অদূরে প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ের সামনে যাওয়ার সময় পুলিশ গাড়ী থামাতে চাইলে গাড়ী চালক চা-পাতা নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশের ধাওয়া খেয়ে গাড়ীর চালক চা-পাতা বোঝাই পিকআপ গাড়ী রাস্তার পাশে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।
পরে থানার এস.আই সুহেল মাহমুদ একদল পুলিশ নিয়ে ২৩ বস্তা ভারতীয় চা-পাতা সহ সিলেট মেট্রো ১১-১৯৩৯ নম্বরের পিকআপ গাড়ীটি আটক করেন।
থানার সেকেন্ড অফিসার সোহেল মাহমুদ জানান, ভারতীয় চা-পাতা আটকের ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে।
প্রসজ্ঞত যে, কানাইঘাট সীমান্ত এলাকা দিয়ে আবারো বেপরোয়া চোরাচালান হচ্ছে। চোরাকারবারীরা সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে অবৈধভাবে প্রতিদিন শত শত বস্তা ভারতীয় চিনি, নাসির বিড়ি, চা-পাতা, শুটকি, কসমেটিক্স সামগ্রী, মোটরসাইকেল, গাড়ীর যন্ত্রাংশ, ইলেটক্ট্রনিক্স সামগ্রী, মোবাইল সেট, শাড়ী, মাদকদ্রব্য নিয়ে আসছে।
অপরদিকে বাংলাদেশ থেকে সম্প্রতি সময়ে মটরশুটি, মটরডাল, শুকনো কাটা সুপারি অবৈধভাবে ভাবে ভারতে পাচার করছে চোরাকারবারীরা।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়