editor

প্রকাশিত: 11:16 AM, November 25, 2023

স্কটিশ পার্লামেন্ট থেকে আগত প্রতিনিধিদলের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়

স্কটিশ পার্লামেন্ট থেকে আগত প্রতিনিধিদলের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়

উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি :: বাংলাদেশ সফররত স্কটিশ পার্লামেন্ট এর ক্রস পার্টি ডেলিগেশন এর প্রতিনিধিবৃন্দ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় চেম্বার কনফারেন্স হলে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ।

সভায় স্কটিশ পার্লামেন্ট এর ক্রস পার্টি গ্রুপ এর কনভেনর এবং বাংলাদেশী বংশোদ্ভুত স্কটিশ এমপি ফয়সল হোসেন চৌধুরী এমবিই বলেন, বাংলাদেশীরা বিশেষত সিলেটিরা যুক্তরাজ্যের অর্থনীতি ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। কিন্তু তাদের দেশ বিমুখতার কারণে বাংলাদেশের উন্নয়ন আশানুরূপ হচ্ছে না। বাংলাদেশী ছাত্র-ছাত্রীরা যুক্তরাজ্যে উন্নত শিক্ষা গ্রহণ করে সেখানে স্থায়ী হওয়ার ব্যাপারে বেশী আগ্রহী হয়ে থাকেন। কিন্তু অন্যান্য অনেক দেশের ছাত্র-ছাত্রীরা উচ্চশিক্ষা গ্রহণ করে দেশে ফিরে এসে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেন।

তিনি বলেন, বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি ও উপযুক্ত কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে পারি। তিনি উল্লেখ করেন, স্কটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়ে তিনি ক্রস পার্টি গ্রুপ বা সিপিজি প্রতিষ্ঠা করেন। ক্রস পার্টি গ্রুপের এই প্রতিনিধিদলে স্কটল্যান্ডের ৩টি বড় রাজনৈতিক দলের এমপিগণ উপস্থিত রয়েছেন। এই উদাহরণ বাংলাদেশের ভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গ্রহণ করতে পারেন। তিনি মতবিনিময় সভাটি আয়োজনের জন্য সিলেট চেম্বার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং সিলেট চেম্বারের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন।

সভায় সভাপতির বক্তব্যে সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি তাহমিন আহমদ স্কটিশ পার্লামেন্টের প্রতিনিধিবৃন্দকে সিলেট চেম্বারে স্বাগত জানিয়ে বলেন, সিলেট বিনিয়োগের জন্য আদর্শ স্থান। বর্তমান সরকার বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত আন্তরিক। তিনি সিলেটে এগ্রো বেইজড ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি ও শিক্ষা খাতে বিনিয়োগের জন্য স্কটল্যান্ডের বিনিয়োগকারীদের আহবান জানান। তিনি সিলেটে যুক্তরাজ্য ভিত্তিক ইউনিভার্সিটি গড়ে তোলার পরিকল্পনার জন্য স্কটিশ প্রতিনিধিবৃন্দকে ধন্যবাদ জানান।

সভায় সিলেটে বিনিয়োগের সম্ভাবনা ও সম্ভাব্য খাত সমূহ নিয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন শাবিপ্রবি’র ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফজলে এলাহী মোঃ ফয়সাল ও লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. শাহানশাহ মোল্লা। সভায় প্রতিনিধিদলের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন স্কটিশ এমপি মাইল্স ব্রিগ্স ও ইভলিন টুইড, সিপিজি এর এডভাইজার ফারহান মাসুদ খান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, ফখর উস সালেহীন নাহিয়ান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, আর্মি ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন এর ডেপুটি ডাইরেক্টর মেজর জাকির আহমেদ (অবঃ), নর্থইস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. শামীম আল আজিজ লেনিন ও ইউকেবেট এর এক্সিকিউটিভ ডাইরেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান সায়েম।

এসময় উপস্থিত ছিলেন প্রতিনিধি দলের সদস্য জুনেদ হোসেন চৌধুরী, ব্যারিস্টার লুৎফুর রহমান, নর্থইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ আতিক হোসেন, পরিচালক আবু তাহের মোঃ শোয়েব, মুশফিক জায়গীরদার, মোঃ আব্দুর রহমান (জামিল), মুজিবুর রহমান মিন্টু, দেবাংশু দাস, কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, সারোয়ার হোসেন ছেদু, সাবেক সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, সচিব মোঃ গোলাম আক্তার ফারুক, সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সিলেট চেম্বারের সদস্যবৃন্দ।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন