editor
প্রকাশিত: 8:32 PM, January 9, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির (এমইউ) নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকের সঙ্গে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) দুপুর ২টায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান তানভীর এম. ও. রহমান চৌধুরী ও রেজিস্ট্রার তারেক ইসলাম প্রমুখ।
এতে শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সহ-সভাপতি রাশেদুল হাসান, সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদ, যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম রুদ্র, কোষাধ্যক্ষ হাসান নাঈম, দপ্তর সম্পাদক জুবায়েদুল হক রবিন, কার্যকরী সদস্য তানভীর হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
শাবি প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. জহিরুল হক বলেন, দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্ববৃহৎ ক্যাম্পাস নিয়ে গড়ে ওঠেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি। পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সফলতার দিক দিয়েও এগিয়ে যাচ্ছে এ ইউনিভার্সিটি।
‘প্রতিটি বিভাগের শিক্ষকরা সঠিক সিলেবাস অনুসরণ করে দক্ষতার সাথে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন।’
এছাড়া এমইউ শাবিকে অনেক দিক থেকে অনুসরণ করে বলে জানান তিনি।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন