editor
প্রকাশিত: 5:06 PM, November 25, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: শনিবার (২৫ নভেম্বর) সকালে ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের কুলটি রেলস্টেশন চত্বরে ভয়াবহ অগ্নিকান্ড। এদিন সকাল সাড়ে ৬টায় স্টেশনের পাশেই আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর দেওয়া হয় দমকলে। কিছুক্ষণের মধ্যেই দমকল কর্মীরা ঘটনাস্থলে আসেন। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকলকর্মীদের অনুমান, স্টেশন চত্বরে পড়ে থাকা রাবারের ক্যাবল তার থেকেই এই আগুন লাগে। আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। দমকলের ২টি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ঘটনায় হতাহতের খবর নেই বলে জানা গেছে। অগ্নিকান্ডের ফলে ট্রেন চলাচলেও কোনও বিঘ্ন ঘটেনি। তবে আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখছে আসানসোল রেল ডিভিশন। যদিও আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন