editor
প্রকাশিত: 5:37 PM, November 25, 2023
সিলেট সিটি কর্পোরেশনের সাথে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) ও ইউএনডিপি প্রতিনিধি দলের পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সিসিক সভাকক্ষে পৃথক এসব মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দুপুর সাড়ে বারোটায় সিলেট সিটি কর্পোরেশনের সাথে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)’র বন্যা মোকাবেলা ও নগরীর ড্রেনেজ ব্যবস্থা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিলেটের বন্যা মোকাবেলা ও নগরীর পানি নিষ্কাশনের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তর আলোচনা করা হয়। এসময় সিলেটের বন্যা মোকাবেলা ও নগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে জাইকা কাজ করতে আগ্রহ প্রকাশ করে। সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী তাদের আগ্রহকে স্বাগত জানিয়ে জাইকার সাথে কাজ করতে সিসিক সম্মত বলে জানান।
সভায় উপস্থিত ছিলেন জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ লাইগুচি টমমডি, রিপোটার অসি,ক্যামেরাম্যান থমাওশী, স্থানীয় কাউন্সিলর একেএম মঈনউদ্দিন, জাইকার প্রোগ্রামার আনিসুজ্জামান চৌধুরী।
এর আগে জাইকা প্রতিনিধি দল সিলেট সিটি কর্পোরেশনে আসলে মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান ও সিলেটের ঐতিহ্যবাহী চা উপহার দেন।
এদিকে, শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সিসিক সভাকক্ষে মতবিনিময় করেন ইউএনডিপি’র একটি প্রতিনিধি দল। সিলেটে ভূমিকম্প মোকাবেলা ও পরবর্তী করণীয় বিষয়ে মতবিনিময় সভায় সিলেট নগরীতে বিল্ডিং কোড মেনে বাড়ি নির্মাণসহ ভূমিকম্প প্রতিরোধে প্রয়োজনীয় বিধি-নিষেধ কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে গুরুত্বারোপ করা হয়। এছাড়া ভূমিকম্পপূর্ব প্রস্তুতি পরবর্তী করণীয় নিয়েও আলোচনা করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাবেক অতিরিক্ত সচিব আতিকুল হক, ইউএনডিপির সাবেক জয়েন্ট সেক্রেটারী অবেন্দু শেখর রায়, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিমা ইয়াসমিন, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, সকল তত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীবৃন্দ।
অপরদিকে, চায়না,ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের সহযোগীতায় সিলেটের ৮৫ জন পরিচ্ছন্নতা কর্মীকে বিভিন্ন পরিচ্ছন্নতা সরঞ্জাম তুলে দেয়া হয়েছে। শনিবার সকালে এসব পরিচ্ছন্নতা সরঞ্জাম তুলে দেন সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। পর্যায়ক্রমে আরও পরিচ্ছন্নতা কর্মীকে বিভিন্ন পরিচ্ছন্নতা সরঞ্জাম দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়