editor
প্রকাশিত: 12:08 PM, November 26, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের কেরলে নিকিতা গান্ধীর কনসার্টে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। ঘটনায় অন্তত ৪ জন পড়ুয়ার মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা বাড়তে ও পারে। জানা যায়, কনসার্ট চলাকালীন বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাতে অন্তত ৬০ জন আহত হয়েছেন।
শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় কোচি বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ও টেকনোলজি বিভাগের ফেস্ট ছিল। সেখানেই গান গাইতে যান নিকিতা। সূত্রে প্রকাশ, নিকিতার গান শুনতে প্রচুর ছাত্রছাত্রী এসেছিলেন। এক সময় তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাতেই হুড়োহুড়ি পড়ে যায়। আর বেশ কয়েকজন পদপিষ্ট হন। ঘটনায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে ২জন মেয়ে ও ২জন ছেলে বলেই খবর। ঘটনায় ৬০ জনের বেশি পড়ুয়ার আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভিড়ের চোটে অন্তত ১৫ জন পড়ুয়া জ্ঞান হারিয়েছেন।
কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, আহত পড়ুয়াদের কাছের কালামাসেরি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। কিভাবে এই ঘটনা ঘটল? তা খতিয়ে দেখবে পুলিশ। তবে আপাতত আহত ছাত্রছাত্রীদের উপরই বেশি নজর দেওয়া হচ্ছে। মুক্ত মঞ্চেই অনুষ্ঠান হচ্ছিল। তাহলে ব্যবস্থাপনায় কোনও ক্রটি ছিল কি? এমন প্রশ্ন ও তোলা হচ্ছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন