editor
প্রকাশিত: 7:03 PM, November 26, 2023
মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: অবশেষে জোট-মহাজোটের রাজনৈতিক গ্যাঁঢ়াকল থেকে বেরিয়ে এলো কুলাউড়া। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হলেন শফিউল আলম চৌধুরী নাদেল। তাঁর হাত ধরে প্রায় দেড় দশক পরে মহাজোটের গ্যাঁঢ়াকল মুক্ত হয়ে কুলাউড়া পেলো আওয়ামী লীগের নৌকার দলীয় প্রার্থী।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগ তাদের ৩০০ আসনের প্রার্থী ঘোষণা করে। এতে মৌলভীবাজার-২ আসনে আওয়ামী লীগ তাদের প্রার্থী হিসেবে শফিউল আলম চৌধুরী নাদেলকে মনোনীত করেন।
বর্তমানে টানা ২য় বারের মতো কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি। সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমদের পর কুলাউড়ার সন্তান হিসেবে আওয়ামী লীগের নৌকার দলীয় প্রার্থী হিসেবে চমক দেখালেন শফিউল আলম চৌধুরী নাদেল ।
তথ্যমতে, দীর্ঘদিন ধরে জোট-মহাজোটের রাজনৈতিক গ্যাঁঢ়াকলে পড়ে কুলাউড়া আওয়ামীলীগের হেভিওয়েট কোন দলীয় প্রার্থী পায়নি। ২০০৮ সালে নৌকার প্রার্থী দেওয়া হলেও বিভিন্ন জটিলতায় দলের প্রার্থী জয়ী হতে পারেননি। ওই সময় এখান থেকে মহাজোটের শরীক দল জাতীয় পার্টির লাঙল প্রতীকের নওয়াব আলী আব্বাস খান প্রতিদ্ন্ধিতা করে জয়ী হোন। ২০১৪ সালেও মহাজোটের জাতীয় পার্টির ও ২০১৮ সালে মহাজোটের শরীক বিকল্পধারার প্রার্থী এম এম শাহীন নৌকা প্রতীকে নির্বাচন করেন।
এবারের নির্বাচনেও আওয়ামী লীগের নাকি মহাজোটের প্রার্থী হবেন এ দ্বিধাদন্ধ ছিলো দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে। এছাড়াও প্রায় দুই যুগ ধরে এ আসনে নৌকার জয় অধরা রয়েছে।
জানা গেছে, শফিউল আলম চৌধুরী নাদেল ছাত্রলীগের রাজনীতি দিয়ে ধীরে ধীরে ওঠে এসেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের রাজনীতিতে। ১৯৮৬ সালে তিনি সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়) ছাত্রলীগের সভাপতি হন। পরবর্তীতে সিলেট সরকারি কলেজ এবং এমসি কলেজে পড়াকালীন ছাত্রলীগের রাজনীতি করেন তিনি। পরে সিলেট জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য হন নাদেল। ১৯৯৩ সালে তিনি সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন। ১৯৯৭ সালে হন সভাপতি।
ছাত্রলীগের রাজনীতি শেষে সরাসরি আওয়ামী লীগের রাজনীতিতে জড়ান নাদেল। ছাত্রলীগের জেলা শাখায় রাজনীতি করলেও আওয়ামী লীগের মহানগর শাখায় যুক্ত হন তিনি। মহানগর আওয়ামী লীগে প্রথমে শিক্ষাবিষয়ক সম্পাদক হন নাদেল। ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত সিলেট মহানগর আওয়ামী লীগে শিক্ষাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর তিনি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
এক প্রতিক্রিয়ায় শফিউল আলম চৌধুরী নাদেল কালবেলা কে বলেন, কোন পদ পদবীর লোভে নয় মানুষের কল্যাণে যেনো সব সময় কাজ করতে পারি, সর্বপরি কুলাউড়ার উন্নয়নের জন্য কাজ করে যাবো।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে