editor

প্রকাশিত: 11:22 AM, November 27, 2023

মৌলভীবাজার-১ আসনে আবারো নৌকা পেলেন এমপি শাহাব উদ্দীন

মৌলভীবাজার-১ আসনে আবারো নৌকা পেলেন এমপি শাহাব উদ্দীন

এম এম সামছুল ইসলাম, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চার বারের সংসদ সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

দলের প্রতি তার ত্যাগ-তিতিক্ষা, এলাকার স্বার্বিক উন্নয়ন এবং সমাজে ভালো মানুষ হিসেবে পরিচিতি ও গ্রহণযোগ্যতা থাকায় দলের পক্ষ থেকে এবারও এই আসনে তাকে পঞ্চমবারের মতো মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

মো. শাহাব উদ্দিন প্রথমে ১৯৯৬ সালে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮, ২০১৪ ও ২০১৮ পরপর তিনবার আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এ আসন থেকে তিনি নির্বাচিত হন। সবমিলে তিনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

১৯৯৬ সালে প্রথম বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে বিএনপির হেভিওয়েট প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীকে পরাজিত করে এমপি নির্বাচিত হন মো. শাহাব উদ্দিন।

২০০৮ সালে আবারো সংসদ সদস্য নির্বাচিত হন। সে ধারাবাহিকতায় ২০১৪ সালের দশম জাতীয় সংসদে সংসদ সদস্য নির্বাচিত হন। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন তাকে জাতীয় সংসদের হুইপ নির্বাচিত করেন। তখন সফলতার সাথে তিনি এ দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে তিনি পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই মেয়াদে তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মতো বড় দায়িত্ব দেন প্রধানমন্ত্রী।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে মৌলভীবাজারে ব্যাপক অবকাঠামোগত ও সার্বিক উন্নয়ন হয়েছে। এরমধ্যে কিছু প্রকল্প উল্লেখযোগ্যভাবে সাধারণ মানুষের জীবনে ভূমিকা রেখেছে।

সম্প্রতি জুড়ী উপজেলার লাঠিটিলা সংরক্ষিত উদ্যানকে ঘিরে একটি বড় প্রকল্প (বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক) একনেকের শেষ সভায় পাস হয়েছে। যা এই এলাকার পর্যটনকেন্দ্রিক সম্ভাবনাকে আরো উন্নিত করবে বলে জানিয়েছেন আসনের এমপি পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাবুদ্দিন।

পাশাপাশি মো. শাহাবুদ্দিন এ জেলার নির্বাচিত মন্ত্রী হওয়া তার আমলে জেলাজুড়ে বিস্তৃতি ঘটেছে নানা উন্নয়নমূলক প্রকল্পের। রেললাইন পুনর্বাসন প্রকল্প, ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ, জুড়ী ও বড়লেখা খানা কমপ্লেক্স নির্মাণ, উপজেলায স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ, অসংখ্য ব্রিজ-কাালভার্ট-সেতু, সড়ক, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ভবন নির্মাণ, নদী-খাল খননসহ জনহিতকর উন্নয়নমূলক কাজ করেছেন। যা মানুষ দীর্ঘদিন মনে রাখবে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে