editor
প্রকাশিত: 4:17 PM, November 27, 2023
মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও সৈয়দ মো. কাওছার আলী নূরানী হাফিজিয়া এতিমখানা মাদরাসার উদ্যোগে ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আগামী (১ ডিসেম্বর) শুক্রবার সিলেট সদরের বাগমারা ইসলামপুর মেজরটিলাস্থ মসজিদ প্রাঙ্গনে দুপুর ২টা থেকে মধ্যরাত পর্যন্ত এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্য রাখবেন বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও সিলেট ধনুকান্দি মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ্ব মাওলানা মুশতাক আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক হাজী মো. জিয়াউল হক।
ওয়াজ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করবেন জকিগঞ্জ উপজেলার জামেয়া জালালিয়া ইসলামিয়া সোনাসার মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ্ব মাওলানা রেজাউল করীম জালালী এবং মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদের ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লী মোহাম্মদ কাওছার আলী।
উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন মাদ্রসা পরিচালনা কমিটির সহ সভাপতি মো. সুরুজ আলী ও সৈয়দ মো. মশাহিদ আলী।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন