editor
প্রকাশিত: 7:26 PM, November 27, 2023
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-০৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পাওয়ার লক্ষ্যে সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সৈয়দ সুলতান মনসুর মনোনয়ন ফরম জমা দিয়েছেন। গত শুক্রবার রাজধানীর বনানীর রজনীগন্ধা হাউসস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং জমা দেন।
মনোনয়ন ফরম জমা দেয়ার পর সৈয়দ সুলতান মনসুর বলেন, সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মুহম্মদ এরশাদ এর আদর্শ উদ্বুদ্ধ হয়ে দেশে উন্নয়নে জাতীয় পার্টির একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। আমি ব্যক্তিগত উদ্যোগে মহামারি করোনা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় হত দরিদ্রদেরকে সাহায্য-সহযোগিতা করে আসছি। জীবনে অনেক কঠিন রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করে এগিয়ে যাচ্ছি। পল্লীবন্ধুর উন্নয়ন কার্যক্রম জনগণের মধ্যে তুলে ধরতে ও পার্টির প্রয়োজনে দেশের বিভিন্ন জায়গায় দলীয় অনুষ্ঠানে যোগদান সহ রাজপথে আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছি। জাতীয় নির্বাচন, উপ-নির্বাচন, সিটি কর্পোরেশন, পৌরসভা ও স্থানীয় নির্বাচনে কাজ করে আসছি।
তিনি আরও বলেন, আমরা যারা জাতীয় পার্টির রাজনীতি করি, নির্বাচন এলে মনোনয়ন একাধিক ব্যক্তি চাইতেই পারেন। তবে শেষ পর্যন্ত পার্টির চেয়ারম্যানই আমাদের সবকিছু। জননেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি যাকে মনোনয়ন দিবেন তাঁর জন্য পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা কাজ করবে। আমিও পার্টি মনোনীত প্রার্থীর জন্য কাজ করবো বলে জানালেন সৈয়দ সুলতান মনসুর।
তিনি বলেন, আমাকে মনোনয়ন দিলে উন্নয়নমূলক কাজ করে এলাকাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি নির্বাচনে জয়ী হলে আমার এলাকার উন্নয়নের বলিষ্ঠ ভূমিকা রাখবো।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন