editor
প্রকাশিত: 10:25 PM, November 27, 2023
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম বলেছেন, খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। খেলাধুলা একধরণের ব্যায়ামের কাজ করে। তাই সকলের উচিৎ নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করা। খেলাধুলা আয়োজন ব্যাংকারদের মানুষিক ও শারীরিক সুস্থতায় সহায়ক ভূমিকা রাখবে।
ব্যাংকারদের একঘেয়েমি কাজের মধ্যে শারীরিক ও মানুষিক সুস্থতায় এ আয়োজন সহায়ক হবে উল্লেখ করে একটি উপভোগ্য ও প্রীতি ফুটবল প্রতিযোগিতা হবে এ প্রত্যাশা করেন।
তিনি সোমবার (২৭ নভেম্বর) রাতে সিলেটের দক্ষিণ সুরমার সিরামপুর এলাকায় এভালন স্পোর্টস ক্লাব মাঠে সিলেট অঞ্চলের ব্যাংকারদের সৌহার্দ্য ও সম্পৃতির প্রতীক ব্যাংকার্স ক্লাব সিলেট এর উদ্যোগে ফুটসাল প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক খালেদ আহমদ, পরিচালক আনিসুর রহমান, রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক কমল ভট্টাচার্য, ইসলামী ব্যাংকে আঞ্চলিক প্রধান জাকির হোসেন, উত্তরা ব্যাংকে উপ-মহাব্যবস্থাপক আতিকুর রহমান, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ, সুভাষ চন্দ্র আচার্য্য, মো. ওয়ারিছ উদ্দিন, আঞ্চলিক প্রধান মার্কেন্টাইল ব্যাংক দেব জ্যোতি মজুমদার, প্রাইম ব্যাংক হুমায়ুন কবীর, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ফয়ছল আহমদ, ব্র্যাক ব্যাংক মোহাম্মাদ ইয়াহিয়া, প্রিমিয়ার ব্যাংক হাবিবুর রহমান টিপু, সীমান্ত ব্যাংক তারেক মাহমুদ, ব্যাংক আল ফালাহ দেওয়ান আল আমিন প্রমুখ।
উদ্বোধনী অনুনষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী তামান হাছিব। এছাড়া ক্লাবের মুখ্য সমন্বয়ক আব্দুল হাদী, সিনিয়র সদস্য সৈয়দ নকীব হোসেইন, সাংগঠনিক সম্পাদক আলী আকতার, সদস্য সিতাংশু শেখর রায়সহ কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ ও অন্যান্য ব্যাংকের প্রায় দুইশতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ অঞ্চলের ৫৬টি ব্যাংককে আটটি নদীর নামে ৮টি টিম গঠন করা হয়। সুরমা স্ট্রাইকারস, বরাক ব্লাস্টার, সুলতান অব সুতাংস, যাদুকাটা জাগুয়ারস, সুপার স্টোন সারি, পিয়াইন প্যান্থারস, খোয়াই ক্যাপিটালস ও কুশিয়ারা কিকার্স এর মধ্যে দুইটি গ্রুপে লীগ পদ্ধতিতে এ খেলার আয়োজন করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন