editor
প্রকাশিত: 4:32 PM, September 15, 2019

নিহত ইমরান আহমদ (ফাইল ছবি)
বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গলাসংগন গ্রামে ক্রিকেট খেলা নিয়ে মাঠের মধ্যে দুপক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১৪ সেপ্টেম্বর শনিবার দুপুর ১টায় গলাসাংগন স্কুল মাঠে এই ঘটনাটি ঘটে। সংঘর্ষে ১জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। নিহত ইমরান আহমদ (২৮) স্থানীয় গলাসাংগন গ্রামের খলিল উদ্দিনের পুত্র। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে বড়লেখা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
জানা যায়, ঘটনার দিন গলাসাংগন ক্রিকেট ক্লাবের উদ্যোগে গলাসাংগন স্কুল মাঠে ‘‘ চার বন্ধু ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৯’’ এর ফানাইল খেলা চলছিল। খেলায় ইটাউরী ক্রিকেট ক্লাব বনাম সুপাতলা ক্রিকেট ক্লাব প্রতিযোগীতা করছিল। ফাইনাল খেলার ২য় ইংনিসে মাঠের আম্পায়ারের একটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রথমে দুপক্ষের খেলোয়াড়দের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। পরে উভয় পক্ষের লোকজন ও অতিরিক্ত খেলোয়াড়রা মাঠে ঢুকে পড়ে বাকবিতন্ডা ও হাতাহাতিতে সম্পৃক্ত হয়। এক পর্যায় উভয় পক্ষ মাঠের মধ্যেই রক্ষক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষে দেশীয় অস্ত্র ও ক্রিকেট ব্যাট, স্টাম্প দিয়ে হামলা পাল্টা হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের হস্তক্ষেপে প্রায় আধ ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে উভয় পক্ষে ৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপতালে প্রেরণ করা হয়। তন্মধ্যে গুরুত্বর আহত ইমরান আহমদ কে জরুরী ভিত্তিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তার মাথায় গুরুতর আঘাতে জখম ছিল। ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় ঐ দিন সন্ধ্যা ৬টায় হাসপাতালে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় নিহত ইমরান আহমদের পিতা খলিল উদ্দিন বাদী হয়ে ৯ জন কে আসামী করে বড়লেখা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১২, তারিখ ১৫/০৯/২০১৯ইং।
মামলার আসামীরা হলেন, বড়লেখা উপজেলার গলাসাংগন গ্রামের মইন উদ্দিন এর পুত্র কাওছার আহমদ (৩৫), গলাসাংগন গ্রামের ছমির উদ্দিন এর পুত্র জাকির হোসেন (৩২), গলাসাংগন গ্রামের রজিব আলীর পুত্র মাসুম আহমদ (২৯), নিজ বাহাদুরপুর গ্রামের আমান উদ্দিনের পুত্র শাওন আহমদ (৩৮), নিজ বাহাদুরপুর গ্রামের আব্দুল মাজিদ এর পুত্র সাইফুল ইসলাম (২৬), গলাসাংগন গ্রামের ছাইদুল ইসলামের পুত্র কবির হোসেন (৩০), গলাসাংগন গ্রামের নিয়াজ মিয়ার পুত্র নাদিম হাসান (২৫), ইটাউরী গ্রামের কাদির আহমদের পুত্র ছাইদুল ইসলাম (৩৩) ও ইটাউরী গ্রামের সবুজ মিয়ার পুত্র করিম উদ্দিন (৪২)।
এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ পোষ্টমর্টেম করা হয়েছে। নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে। আইনের হাত থেকে কোন অপরাধী রেহাই পাবে না
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি
প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়