editor
প্রকাশিত: 12:32 AM, November 29, 2023
মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজার-২ (কুলাউড়া উপজেলা) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল দলীয় মনোনয়ন লাভের পর প্রথম কুলাউড়া পৌঁছলে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে স্বাগতম জানান। দীর্ঘ ২২ বছর পর কুলাউড়ায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা পেয়ে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। সন্ধ্যা ৭টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শফিউল আলম চৌধুরী নাদেল দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সহসভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরা দে ও পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান রানা, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ। পরে তিনি হযরত শাহ্ কামাল, শাহ্ কালা ও সাবেক এমপি আবদুল জব্বারের কবর জিয়ারত করেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে