editor
প্রকাশিত: 1:55 PM, November 29, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: কাটল বন্দিদশা। ভারতের উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে বেরোলেন ৪১ জন শ্রমিক। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী জানিয়েছেন, শ্রমিকরা সকলেই সুস্থ আছেন।
সুড়ঙ্গের বাইরে এখন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। এই আবহাওয়ায় মানিয়ে নিতে আপাতত কিছুদিন সময় লাগবে শ্রমিকদের। হাসপাতালে চিকিৎসকদের পরামর্শ মেনে কিছুদিন থাকবেন। তারপর ফিরবেন পরিবারের কাছে। শ্রমিকদের জন্য ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন তিনি। ৪১ জন শ্রমিকের উদ্ধারের পরেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এক্স হ্যান্ডেলে লিখেছেন, “উত্তর কাশীতে আটকে পড়া শ্রমিকদের সফল উদ্ধার কাজ সকলকেই আবেগ প্রবণ করেছে। শ্রমিকদের উদ্দেশ্যে বলব, আপনাদের সাহস এবং ধৈর্য্য, আপামর দেশবাসীকে অনুপ্রাণিত করেছে। আপনাদের সুস্থতা কামনা করছি।” পাশাপাশি ১৭ দিন ধরে উদ্ধার কাজে যাঁরা সামিল ছিলেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ লিখেছেন, “অবশেষে স্বস্তি। উত্তর কাশীতে আটকে পড়া শ্রমিকরা সুস্থভাবে উদ্ধার পাওয়ায়, ভীষণ খুশি।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন,” গোটা দেশের জন্য সুখবর, ৪১ জন শ্রমিক বন্ধুরা সুস্থভাবে সুড়ঙ্গ থেকে বের হতে পেরেছেন। উদ্ধারকারী দলের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা।”
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন