editor
প্রকাশিত: 4:30 PM, November 29, 2023
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের দাবী জানিয়েছে সিলেট বিভাগ ভিত্তিক রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত।
বুধবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক যুক্ত বিবৃতিতে সিলটি পাঞ্চায়িত এর কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দীন আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট তাজরীহান জামান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে দেশে যে সাংবিধানিক সংকট দেখা দিয়েছে তা নিরসনে নিরপেক্ষ-নির্দলীয় সরকার বা নির্বাচনকালীন সরকার গঠন করা জরুরী।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ইতিপূর্বে সিলটি পাঞ্চায়িতের পক্ষ থেকে দেশের সাম্প্রতিক, রাজনৈতিক অস্থিরতা দূরীকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়েছিলো। কিন্তু আজ অবধি এই সংকট নিরসনে সরকার বা কোন পক্ষই এগিয়ে না আসায় দেশের জনগণ আজ মারাত্মক সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। তাই অবিলম্বে দ্বাদশ নির্বাচনকে স্থগিত করে সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়া উচিৎ বলে আমরা মনে করি।
নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষের কল্যাণে সিলেট বিভাগ ভিত্তিক রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত পূর্বের ন্যায় আগামীতেও জনগণের কল্যাণে কাজ করে যাবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন