editor
প্রকাশিত: 11:34 AM, November 30, 2023
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মারা গেছেন। তার বয়স হয়েছিল ১০০ বছর।
তিনি নিক্সন ও ফোর্ড প্রশাসনে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন।
হেনরি কিসিঞ্জার প্রতিষ্ঠিত রাজনৈতিক কনসালটিং প্রতিষ্ঠান- ‘কিসিঞ্জার অ্যাসোসিয়েটস’ এক বিবৃতিতে জানিয়েছে, জার্মান বংশোদ্ভূত এ সাবেক কূটনীতিক কানেক্টিকাটে তার বাড়িতে মারা গেছেন।
বিবৃতিতে তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। খবর বিবিসির।
কয়েক দশকের ক্যারিয়ারে হেনরি কিসিঞ্জার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
১৯২৩ সালে জার্মানিতে তার জন্ম হয়। এরপর নাৎসিবাদ শুরু হলে তার পরিবার জার্মানি থেকে পালিয়ে ১৯৩৮ সালে যুক্তরাষ্ট্রে চলে আসে। ১৯৪৩ সালে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। এরপর তিনি দেশটির সামরিক বাহিনী ও পরে কাউন্টার ইন্টেলিজেন্সের হয়ে কাজ করেন। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানের পক্ষ নেন। বাঙালি জাতির ওপর চালানো অত্যাচার-নির্যাতনের জন্য তিনি পাকিস্তানের কাছে অস্ত্র বিক্রির নির্দেশও দিয়েছিলেন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন