editor
প্রকাশিত: 1:03 PM, November 30, 2023
আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বিভিন্ন হাওরে রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। রোপা আমন ধান কাটতে কৃষকরা ব্যস্ত সময় পার করছে। আবহাওয়া অনুকূলে না থাকায় পোকার আক্রমণ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থাকায় করছে তুলনায় ফসল কম হওয়ায় দিশেহারা কৃষকের মনে হাসি নেই।
উপজেলার মোড়াকরি, মুড়িয়াউক, করাব, বামৈ ও লাখাই বুল্লা ইউনিয়নের আংশিক জমি সহ বিভিন্ন ইউনিয়নের মাঠে আমন ধান কাটায় ব্যস্ত সময় পার করছে কৃষক সহ হার্ভেস্টারগুলো।
কৃষকরা ধান কাটা শ্রমিক নিয়ে মাঠে ধান কর্তন করছে আবার কেউ কেউ কম্বাইন্ড হার্ভেস্টারের সাহায্যে ধান কর্তন করছে। ধান প্রক্রিয়াজাতকরণের কাজে ব্যস্ত সময় পার করছে কৃষক কৃষানীরা।
উপজেলা কৃষি সূত্রে জানা যায়, চলতি বৎসর লাখাইয়ে রোপা আমন ধানের চাষাবাদ এর লক্ষ্য মাত্রা ধরা হয়েছিল ৪ হাজার ৫ শত ২০ হেক্টর জমি। রোপা আমনের চাষাবাদ হয়েছে ৫ হাজার ৯ শত ৫০ হেক্টর জমি।
লাখাই উপজেলার বিভিন্ন ফসলি জমি ঘুরে দেখা যায় শতকরা ৩৫ থেকে ৪০ শতাংশ জমির ধান কর্তন করা হয়েছে। উপজেলার পূর্ব বুল্লা গ্রামের কৃষক মনজিল মিয়া বলেন, ৪ বিঘা জমিতে ২৫ মন হয়েছে যে টাকার ধান বিক্রি করব খরচ হয়েছে এর দুই গুন।
পুর্ব বুল্লার কৃষক শাহজাহান মিয়া বলেন ২ বিঘা ১৫ মন ধান হয়েছে ধানের দাম আর খরচ মিলছে না ধান করে লাভ হচ্ছে না।
শহিদ মিয়া নামে এক কৃষক বলেন ৫ বিঘা জমিতে ৩৫ মন ধান হয়েছে। তিনি বলেন সার বীজ শ্রমিক মজুরি সহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি কিন্তু কৃষকের ফসল ধানের দাম কম। তবে কোন কোন জমিতে ভাল ফসল হয়েছে বলে দাবি করাকে কৃষক মেনে নিতে পাচ্ছে না।
অনেক কৃষক তাদের মত প্রকাশ করে বলেন, ফসলে ফুল আসার সময়ে পোকার আক্রমণ ও ঘূর্ণিঝড়ে কিছু ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন, লাখাইয়ের বিভিন্ন ফসলের মাঠে রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। কৃষকরা শ্রমিকদের মাধ্যমে এবং কম্বাইন্ড হারভেস্টার এর সাহায্যে ধান কাটা শুরু করেছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন