editor
প্রকাশিত: 8:23 PM, November 30, 2023
মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজার-২ কুলাউড়া সংসদীয় আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করার জন্য মোট ১০ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কুলাউড়ার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের কাছে মনোনয়ন জমা দেন নৌকা প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, স্বতন্ত্র প্রার্থী সদ্য পদত্যাগ করা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি একেএম সফি আহমদ সলমান, তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক এমপি এম এম শাহীন, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মোঃ আব্দুল মতিন, জাতীয় পার্টি (জাপা) মোঃ আব্দুল মালিক, ইসলামী ফ্রন্টের প্রার্থী এনামুল হক মাহতাব, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা আছলাম হোসাইন রহমানী, বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মোঃ কামরুজ্জামান সিমু। অন্যদিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. উর্মি বিনতে সালামের কাছে মনোনয়ন জমা দেন সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রার্থী এড. বদরুল হোসেন ইকবাল ও জাতীয় পার্টি (জিএম কাদের) এড. মাহবুবুল আলম শামীম। এদিকে এড. মাহবুবুল আলম শামীম ও মোঃ আব্দুল মালিক নিজেকে জাতীয় পার্টির প্রার্থী দাবি করে পৃথকভাবে কুলাউড়া সহকারী রিটার্নিং অফিসার ও জেলা রিটানির্ং অফিসারের কাছে তাদের মনোনয়ন জমা দেন।
উল্লেখ্য, কুলাউড়ায় দীর্ঘ দেড় দশক পর আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকার মনোনয়ন পান আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিসিবি’র পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
এদিকে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সফি আহমদ সলমান ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে পরাজিত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন। অন্যদিকে সাবেক এমপি এম এম শাহীন ২০১৮ সালে বিএনপির মনোনয়ন না পেয়ে বিকল্পধারা বাংলাদেশে যোগ দিয়ে মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা নিয়ে কুলাউড়া আসনে নির্বাচন করে ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী সুলতান মনসুরের কাছে পরাজিত হন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কুলাউড়ার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার বলেন, মোট ৮জন প্রার্থী কুলাউড়ায় মনোনয়ন জমা দিয়েছেন। এরমধ্যে দুইজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এছাড়া অন্য দুই প্রার্থী জেলা রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়ন জমা দিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে