editor

প্রকাশিত: 9:58 PM, November 30, 2023

সিলেটে ৬টি আসনে ৪৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সিলেটে ৬টি আসনে ৪৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সিলেট জেলার ৬টি সংসদীয় আসনে ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা উৎসবমূখর পরিবেশে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র দাখিল করেন।

জেলার ৬টি আসনের মধ্যে সিলেট-২ আসনে প্রার্থীর সংখ্যা বেশি। এ আসনে ১৪ জন প্রার্থী বৃহস্পতিবার মনোনয়ন ফরম দাখিল করেছেন।

৬টি আসন থেকে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ৬ জন, জাতীয় পার্টির ৫ জন, তৃণমূল বিএনপি ৬ জন, ইসলামী ঐক্যজোটের ৪ জন, ন্যাশনাল পিপলস পার্টির ৩ জন, বাংলাদেশ কংগ্রেসের ৩ জন, জাকের পার্টির ৩ জন, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের ২ জন, গণফোরামের ১ জন, কৃষক শ্রমিক জনতা লীগের ১ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ১ জন, বাংলাদেশ মুসলিমলীগের ১ জন ও স্বতন্ত্র ১১ জন।

জেলার ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী হয়েছেন সিলেট-২ আসনে। ওই আসন থেকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, গণফোরাম, ন্যাশনাল পিপলস পার্টি, কৃষক শ্রমিক জনতালীগ জাকের পার্টি ও বাংলাদেশ কংগ্রেনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে জাতীয় পার্টি ও তৃণমূল বিএনপি থেকে দুইজন করে প্রার্থী মনোনয়ন জমা দিেেছন। এছাড়া স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আরও ৪ জন।

আর সবচেয়ে কম মনোনয়নপত্র জমা হয়েছে সিলেট-৪ আসনে। ওই আসনে মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীর সংখ্যা মাত্র চার জন। আসনটিতে আওয়ামী লীগ, তৃণমূল বিএনপি, ইসলামী ঐক্যজোট ও জাকের পার্টি মনোনয়নপত্র জমা দিয়েছে। সিলেট-৪ আসন থেকে কেউ স্বতন্ত্র প্রার্থী হননি।

এছাড়া সিলেট-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন। এর মধ্যে ১ জন করে আওয়ামী লীগ, ইসলামী ঐক্যজোট, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ কংগ্রেস, জাকের পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

সিলেট-৩ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে একজন করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী ঐক্যজোটের প্রার্থী রয়েছে। এছাড়া আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৩ জন।

সিলেট-৫ আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে একজন করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) এর প্রার্থী রয়েছেন। আর দুইজন করে প্রার্থী রয়েছেন তৃণমূল বিএনপি ও স্বতন্ত্র।

সিলেট-৬ আসনে একজন স্বতন্ত্র ও পাঁচটি রাজনৈতিক দল থেকে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আসনটিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, ইসলামী ঐক্যজোট প্রার্থী দিয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়