editor

প্রকাশিত: 11:56 AM, December 2, 2023

রাজনীতিতে শেষ কথা বলতে কোন শব্দ নাই: ড. পারভেজ

রাজনীতিতে শেষ কথা বলতে কোন শব্দ নাই: ড. পারভেজ

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল :: রাজনীতিতে শেষ কথা বলতে কোন শব্দ নাই বলে উল্লেখ করেছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ড. মঈনুল ইসলাম পারভেজ।

তিনি গত ৩০ নভেম্বর দুপুরে সিলেট জেলা পরিষদ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে সিলেট ৫ আসন (কানাইঘাট-জকিগঞ্জ) এ বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র (দলটির নিবন্ধন বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রক্রিয়াধীন) মনোনীত স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী’’র পক্ষে মনোনয়ন ফরম জমা দেওয়ার পর বলেন,“নির্বাচনে শেষ কথা বলতে কোন শব্দ নাই। ইসলামী দল হিসেবে কি আমরা নির্বাচনে অংশ নিতে পারিনা। আমাদের প্রার্থী নির্বাচনে আসার মূল লক্ষ হচ্ছে এ দেশের হারিয়ে যাওয়া ইসলামি শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষার অবকাঠামোগত সংস্কার করার একটা আন্দোলনের অংশ। আপনারা জানেন পূর্বেও এ বিষয়ে আমাদের দল বিভিন্ন বার বিভিন্ন আন্দোলন কর্মসূচি দিয়ে আসছিল।

তিনি আরও বলেন, নির্বাচনের আমাদের প্রার্থীকে অংশ নেওয়ার জন্য ১৯৯৬ সালেও প্রস্তাব করা হয়েছিল। পরবর্তীতে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন এবং ২০১৮ সালের নির্বাচনে সরাসরি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ৬ টি আসনে নৌকা প্রতীক নিয়ে নিয়ে নির্বাচন করার প্রস্তাব এসেছিল। সময় এবং রাজনৈতিক বিভিন্ন কারণে নির্বাচনে আমরা আসিনি।

এবারের নির্বাচনে আসার প্রস্তুতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে বলেন, দেখেন যেহেতু সিলেট ৫ (কানাইঘাট – জকিগঞ্জ) একটি আলেম উলামার ঘাটি বলা যায় সেজন্য পূর্ব থেকেও আমাদের ভেতরে ভেতরে প্রস্তুতি ছিল৷ তাছাড়া আমাদের দল বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া যথেষ্ট শক্তিশালী কর্মী নিয়ে গঠিত। আশাকরি আমরা নির্বাচনে পরাজিত হব না। এই আসনের জনগণ আমাদের প্রার্থীর পাশে আছে। তাছাড়া আমাদের দল বাংলাদেশের দুর্দিনে বিশেষ করে বন্যা কিংবা সামাজিক উন্নয়ন সম্পর্কিত অনেক কাজে লিপ্ত রয়েছে।

তিনি নির্বাচনে থাকা না থাকার প্রশ্নে বলেন, আমরা সময়ের অপেক্ষায় থাকব। যদি মনে করি নির্বাচন কমিশন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন কাঠামোর উপর থাকবে তবে অবশ্যই আমাদের প্রার্থী নির্বাচনে অংশ নেবেন।

উল্লেখ, এই আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত সিলেট মহানগর আ.লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র থেকে একজন এবং আনজুমানে আল ইসলাহ মনোনীত (স্বতন্ত্র) প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী সহ মোট ৬ জন মনোনয়ন ফরম দাখিল করেছেন।

আগামী ১৮ ই ডিসেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ করবে এবং ২০২৪ সালের ৭ ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন