editor

প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৩

সিলেটে বেলুন বিক্রির আড়ালে ‘ক্রাইম’

সিলেটে বেলুন বিক্রির আড়ালে ‘ক্রাইম’

6

ডিএসএস ডেস্ক :: সুলতানা। সঙ্গীরা তাই বলে ডাকলো। বয়স আর কতোই হবে, ১০ বা ১১ বছর। হাতে ফুলানো নানা রঙ্গের এক গুচ্ছ বেলুন। হাতের বেলুনগুলো রঙিন হলেও সুলতানার চেহারা মলিন। পরণের সালোয়ার-কামিজ লাল রঙ্গের হলেও অপরিচ্ছন্ন হওয়ায় ধারণ করেছে কালচে বর্ণ।

প্রাইভেট কার, মাইক্রোবাস বা সিএনজিচালিত অটোরিকশা দেখলেই দৌঁড়ে কাছে যাচ্ছে। একটি বেলুন কেনার জন্য জানাচ্ছে আকুতি। সুলতানার টার্গেট গাড়িতে থাকা ছোট্ট শিশুরা। ওদের কোনোভাবে বেলুনের প্রতি প্রলুব্ধ করতে পারলেই মা-বাবাকে জোর বায়না করবে কিনে দেওয়ার জন্য। আর একটি বেলুন কিনে দিলেই সুলতানার মলিন মুখে ফুটবে তৃপ্তির হাসি।

দৃশ্যটি মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট মহানগরের জিন্দাবাজার পয়েন্টের। শুধু এই সুলতানাই নয়, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা ও বারুতখানা এলাকায় এমন শিশু-কিশোর বয়সের শতাধিক ছেলে-মেয়ে সকাল থেকে মধ্যরাত অবধি বেলুন বিক্রি করে। বেলুন বিক্রি করতে গিয়ে অনেক সময় তারা পড়ে প্রচন্ড ঝুঁকিতে। চলমান গাড়ির পাশাপাশি দৌঁড়াতে গিয়ে থেকে যায় দুর্ঘটনার ভয়। যে বয়সে সুলতানাদের পড়ালেখা করার কথা, সে বয়সেই তাদের পড়তে হয়েছে কঠিন এ পরিস্থিতিতে।

1

তবে এই বেলুন বিক্রির আড়ালে রয়েছে ভয়ংকর এক ‘ক্রাইম’র গল্প। সিলেটে কয়েকটি চক্র বা গ্রুপ সুলতানাদের বাধ্য করে বেলুন বিক্রি করতে। বেলুন বিক্রির টাকার বড় অংশ চলে যায় এসব গ্রুপের লিডারের হাতে। এমন একটি গ্রপের ‘লেডি লিডার’ চুমকি নামের এক তরুণী। চৌহাট্টা এলাকায় তার বিচরণ। তার অধিনস্থরা বলছে- চুমকির সঙ্গে ধারালো ব্লেড ও ছুরি থাকে। বেলুন বিক্রির পাশাপাশি শিশু-কিশোরদের চুরি ও ছিনতাই কাজেও ব্যবহার করে সে। ব্যবহার করে মাদক বিক্রির কাজেও। মাদক বিক্রির ফাঁদে পড়ে একসময় এসব শিশু-কিশোরও হয়ে পড়ে মাদকসেবী। তারা প্রায় সবাই-ই ড্যান্ডি নামক মাদক সেবন করে। এসব তারা করে প্রকাশ্যেই, বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে থাকা পুলিশের সামনে।

অপরদিকে, কিছু শিশু-কিশোরের মা-বাবা নিজেরা কোনো কাজকর্ম না করে সন্তানদের সিলেটে বেলুন বিক্রিতে জড়িয়ে পরিবারের আয়ের উৎস বানিয়েছেন। সিলেটের রাস্তায় এসব কোমলমতিদের বেলুন বিক্রি বা অপরাধের জড়ানোর বিষয়ে কেউ দায় এড়াতে পারবে না বলে সচেতন মহলের মন্তব্য।

আর প্রশাসন বলছে- শিশু-কিশোরদের ক্ষেত্রে প্রাপ্ত বয়স্কদের মতো করে আইনি পদক্ষেপ গ্রহণ করা যায় না। তাদের মূলত কাউন্সিলিং করে বিপথ থেকে ফেরাতে হয়। সে ক্ষেত্রে পুলিশের চাইতে শিশু-কিশোরদের নিয়ে কাজ করা সরকারি-বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা বেশি দরকার। কাউন্সিলিং করে তাদের সুপথে ফেরাতে হবে।

2

জানা গেছে, সিলেট মহানগরের জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা ও বারুতখানা এলাকায় শতাধিক শিশু-কিশোর বেলুন বিক্রি করে। তাদের এলাকা ভাগ করা থাকে। এক এলাকার দল আরেক এলাকায় বেলুন বিক্রি করতে পারে না। অন্যের এলাকায় ঢুকে পড়লে তাদের মধ্যে মারামারির ঘটনাও ঘটে। এলাকাভিত্তিক একেকটি গ্রুপের নেতৃত্ব দেয় একেকজন। এরকমই একজনের নাম চুমকি। তার অধীনে ৪০ শিশু-কিশোর বেলুন বিক্রি করে। এদের দিয়ে চুমকি চুরি-ছিনতাই কাজও করায়। ১৫-১৬ বছর বয়েসি কিশোরীদের দিয়ে সে অনৈতিক কাজও করায় বলে অভিযোগ রয়েছে। চুমকি সবসময় নিজের সঙ্গে ধারালো ব্লেড ও ছুরিও রাখে। চৌহাট্টা এলাকা তার দখলে।

চুমকির মতো আরও অন্তত ৮-১০ জন গ্রুপ লিডার রয়েছে, যারা এসব শিশু-কিশোরকে দিয়ে বেলুন বিক্রির পাশাপাশি ‘ক্রাইম’ করায়। এসব শিশু-কিশোরের সবাই আবার ছিন্নমূল নয়, অনেকেরই বাবা-মা আছেন। তারা মহানগরের বিভিন্ন এলাকার কলোনিতে বাস করেন।

বিষয়টি নিয়ে কথা হয় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সঙ্গে। এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার সুদ্বীপ দাস সিলেটভিউ-কে বলেন- শিশু-কিশোরদের ক্ষেত্রে প্রাপ্ত বয়স্কদের মতো করে আইনি পদক্ষেপ গ্রহণ করা যায় না। তাদের মূলত কাউন্সিলিং করে বিপথ থেকে ফেরাতে হয়। সে ক্ষেত্রে পুলিশের চাইতে শিশু-কিশোরদের নিয়ে কাজ করা সরকারি-বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা বেশি দরকার। কাউন্সিলিং করে তাদের সুপথে ফেরাতে হবে।

7

তিনি বলেন- তারপরেও রাস্তাঘাটে যাতে তারা বিশৃঙ্খলা করতে বা অপরাধমূলক কর্মকাণ্ড না ঘটাতে পারে সেজন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেওয়া হবে।

এ বিষয়ে সমাজসেবা অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ শহীদুল ইসলাম সিলেটভিউ-কে বলেন- সিলেটের এমন শিশু-কিশোরদের বিষয়ে সঠিক তথ্য আমাদের কাছে নেই। তবু বিষয়টি যেহেতু অবগত হলাম, সেহেতু তাদের নিয়ে কাজ করার উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি বলেন- চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পের আওতায় আমাদের কিছু সমাজকর্মী রয়েছেন, তাদের মাধ্যমে এসব শিশু-কিশোরকে কাউন্সিলিং করে সুপথে ফেরানোর চেষ্টা করা হবে।

এক প্রশ্নের জবাবে মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন- সিলেট শহরে থাকা পথশিশু, ছিন্নমূল শিশু বা বর্ণিত শিশু-কিশোরদের সঠিক পরিসংখ্যান আমাদের কাছে নেই।

এস এ

2

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

রেড ক্রিসেন্ট সেক্রেটারি নির্বাচিত হওয়ায় মাহবুবুল হক চৌধুরীকে সংবর্ধনা

রেড ক্রিসেন্ট সেক্রেটারি নির্বাচিত হওয়ায় মাহবুবুল হক চৌধুরীকে সংবর্ধনা

3 সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি হিসেবে নির্বাচিত হওয়ায় ক্লাবের এডভাইজার ও প্রতিষ্ঠাতা সদস্য রোটারিয়ান পিপি মাহবুবুল হক চৌধুরীকে সংবর্ধনা

সাংবাদিকদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময় রবিবার

সাংবাদিকদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময় রবিবার

5 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির

সিলেটে এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিলো ছাত্র ইউনিয়ন

সিলেটে এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিলো ছাত্র ইউনিয়ন

2 বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের উদ্যোগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধণা দেয়া হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর একটি

কুলাউড়ার বরমচালে বিদ্যুতের ট্রান্সফরমার সিরিয়াল চুরি, এরপরে কোন ওয়ার্ড?

কুলাউড়ার বরমচালে বিদ্যুতের ট্রান্সফরমার সিরিয়াল চুরি, এরপরে কোন ওয়ার্ড?

7 কুলাউড়ার বরমচাল ইউনিয়নে বিদ্যুতের ১৫ কেভি ট্রান্সফরমার চুরি হয়েছে। শনিবার ১৩ ডিসেম্বর মোহলাল এলাকার বরমচাল হাঁই স্কুল সংলগ্ন জমির

নগরীর বনকলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা

নগরীর বনকলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা

5 সিসিকে’র ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্য এলাকাবাসীর উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা অনুষ্ঠিত

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা অনুষ্ঠিত

2 সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর নাইওর পুলস্থ একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত

নগরীর বনকলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

নগরীর বনকলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

2 সিসিকে’র ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্য এলাকাবাসীর উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত

উসমান হাদীর উপর হামলায় সিলেটে তাঁতী দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

উসমান হাদীর উপর হামলায় সিলেটে তাঁতী দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

4 ঢাকায় প্রকাশ্যে উসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর তাঁতী

1
4