editor
প্রকাশিত: 4:24 PM, December 3, 2023
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের উদ্যোগে ও অধ্যাপক বরন কুমার চৌধুরীর সহযোগীতায় নগরীর বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১ ডিসেম্বর) নগরীর শেখঘাটস্থ বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর কার্যালয়ে বিকেল ৩টায় মানবিক খাদ্য সামগ্রী বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর উপদেষ্টা বরনময় চাকমা। পরে নগরীর শেখঘাট, ঘাসিটুলা, কলাপাড়া ও নয়াবাজার এলাকার অসহায় মানুষের মাঝে মানবিক উপহার বিতরণ করা হয়।
এদিকে সকালে সংগঠনের উপদেষ্টা অধ্যাপক বরন কুমার চৌধুরী, সদস্য স্মরণ কুমার চৌধুরী ও কাবেরী চৌধুরীর প্রয়াত পিতা দিলীপ কুমার চৌধুরীর নির্বাণ সুখ কামনায়, মমতাময়ী মাতা অর্চনা চৌধুরীর নিরোগ ও দীর্ঘ জীবন কামনা করে ভিক্ষু সংঘের পিন্ড দান করা হয়। অধ্যাপক বরন কুমার চৌধুরীর বাসায় ভিক্ষু সংঘের পিন্ড দান বিশ্বশান্তি কামনায় ত্রিপিটক থেকে মঙ্গলসূত্র পাঠ করেন সিলেট বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত মহানাম ভিক্ষু।
মানবিক খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর উপদেষ্টা সাধন কুমার চাকমা, তপন কান্তি বড়ুয়া মান্না, বরন কুমার চৌধুরী, প্রতিষ্ঠাতা উৎফল বড়ুয়া, সভাপতি লিটন বড়ুয়া, সিনিয়র সহ সভাপতি অংশু মারমা, সহ সভাপতি শিমুল মুৎসুদ্দী, সাধারন সম্পাদক দিলু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া, সহ সাংগঠনিক সম্পাদক রমা বড়ুয়া, রত্না বড়ুয়া, প্রকাশনা সম্পাদক তমাল বড়ুয়া, ক্রিড়া সম্পাদক সুজন বড়ুয়া সদস্য টুম্পা বড়ুয়া, শেলু বড়ুয়া, টিনা বড়ুয়া, অয়ন বড়ুয়া সপ্তদীপা চৌধুরী, সেতু বড়ুয়া মুক্তা, সীমান্ত বড়ুয়া জয়, আপন বড়ুয়া, পূর্ণতা বড়ুয়া প্রমূখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন