editor

প্রকাশিত: 10:26 AM, December 4, 2023

অসুস্থ যাত্রীকে বাঁচাতে সিলেট থেকে উড়াল দেওয়া লন্ডনগামী বিমানের জরুরি অবতরণ

অসুস্থ যাত্রীকে বাঁচাতে সিলেট থেকে উড়াল দেওয়া লন্ডনগামী বিমানের জরুরি অবতরণ

সিলেট থেকে উড়াল দেওয়া আকাশযানে হঠাৎ করে যাত্রী অসুস্থ হয়ে পড়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী একটি ফ্লাইট বুলগেরিয়ায় জরুরি অবতরণ করেছে।

উচ্চ রক্তচাপ ও শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেওয়া যাত্রীর জীবনরক্ষায় যাত্রাবিরতির সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট ফ্লাইটের পাইলট ইশতিয়াক। গত ১ ডিসেম্বর সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইটে এ ঘটনা ঘটে।

যাত্রীকে চিকিৎসা দেওয়ার জন্য বিমানটি বুলগেরিয়ার সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মেডিকেল ইমার্জেন্সি সিগনাল দিয়ে জরুরি অবতরণ করে। পরে ওই যাত্রীকে চিকিৎসার জন্য বুলগেরিয়ার একটি হাসপাতালে পাঠানো হয়।

জানা জায়, ১ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০১ ফ্লাইটটি সিলেট থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। ফ্লাইটের মধ্যে ৮৪ বছর বয়সী এক যাত্রীর হঠাৎ উচ্চ রক্তচাপ ও শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়। ওই যাত্রী সিলেট থেকে লন্ডনে যাচ্ছিলেন। যদিও তার কাছে ‘ফিট টু ফ্লাই’ মেডিকেল সার্টিফিকেট ছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, কেবিন ক্রুরা ওই যাত্রীর অসুস্থতার বিষয়টি ফ্লাইটের ক্যাপ্টেনকে জানান। ফ্লাইটে পাইলট ইন কমান্ড (পিআইসি) ছিলেন বিমানের প্লানিং অ্যান্ড শিডিউলিং চিফ ক্যাপ্টেন ইশতিয়াক। তিনি ককপিট থেকে ফ্লাইটের মধ্যে কোনো চিকিৎসক আছেন কি না জানতে জরুরি ঘোষণা করেন।

তখন ফ্লাইটে থাকা একজন চিকিৎসক যাত্রী অসুস্থ যাত্রীকে সাহায্য করতে এগিয়ে আসেন। ফ্লাইটের মধ্যে অসুস্থ যাত্রীকে নিরবচ্ছিন্ন অক্সিজেন দেওয়া হয়। একই সঙ্গে ওই চিকিৎসকের পরামর্শে অন্য প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। এরপরও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন চিকিৎসক ক্যাপ্টেনকে জানান, অসুস্থ যাত্রীকে দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিতে হবে।

তখন ক্যাপ্টেন ইশতিয়াক যাত্রীর জীবন রক্ষার্থে ফ্লাইটটি বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে অবস্থিত সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করে জরুরি অবতরণ করান। পরে অন্য যাত্রীদের নিয়ে বিমানের ওই ফ্লাইট ৩ ঘণ্টা পর লন্ডনের হিথরো এয়ারপোর্টে পৌঁছায়।

উল্লেখ্য, ফ্লাইটে সেকেন্ড ক্যাপ্টেন ছিলেন বিমানের চিফ অব ফ্লাইট সেইফটি ক্যাপ্টেন এনাম এবং ফার্স্ট অফিসার ছিলেন ইশতি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়