editor
প্রকাশিত: 2:05 PM, December 5, 2023
সিলেটর নগরীর ১৪ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লার নাগরিকবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার (২ ডিসেম্বর) সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের নিজ বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় তিনি অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার লক্ষে সকলের সমর্থন, দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সিলেটের উন্নয়নে বেশ কিছু উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। সিলেটকে একটি দৃষ্টিনন্দন উন্নত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। দেশ ও মানুষের কল্যানের জন্য শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামীতে নৌকার বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ছড়ারপাড় এলাকার প্রবীণ মুরুব্বি আলহাজ্ব সোনা মিয়ার সভাপতিত্বে ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরান পুত্র ডা. আরমান আহমদ শিপলুর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ছাত্রনেতা মোস্তাকিম। বক্তব্য রাখেন সাইফুল আলম খান কয়েছ, মহানগর শ্রমিক লীগের সভােতি এম শাহরিয়ার কবির সেলিম, এম এ মতিন, কামাল আহমদ, কালাম আহমদ, কাজি মুকিত সুমন, এনাম আহমদ, আব্দুর রহমান, আবুল আহমদ, পান্না লাল দত্ত, কানাই লাল, এ্যাড. ওমর দত্ত, ইমরান উদ্দিন, মিনহাজ সৌরভ, জাহিদ মুসা, ইমন হোসাইন, রাহি আহমদ, আহমদ মুসা, ইশতিয়াক নওসান প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন