editor
প্রকাশিত: 6:57 PM, December 5, 2023
সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন বাইশটিলা এলাকা থেকে তিন সন্তানের জননী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ মাকে ফিরে পেতে তার তিনটি শিশু সন্তানের আকুতি জিানিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন।
জানা যায়, বুধবার (২৯ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তিনি নিখোঁজ হন। নিখোঁজ ব্যক্তির নাম, পূণির্মা দেব (৩৪)। তার স্বামী সঞ্জিত কুমার দেব। সিলেটের এয়ারপোর্ট থানাধীন বাইশটিলা এলাকার কাকুয়ারপাড়র বাসিন্দা।
নিখোঁজ পূণির্মার দুইদিনেও কোনো খোঁজখবর না পেয়ে পরিবারের পক্ষ থেকে এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
স্বামী সঞ্জিত কুমার দেব বলেন, আমার স্ত্রী বুধবার দুপুরে আমাদের কাকুয়ারপাড় বাসায় থেকে বিমানবন্দর এলাকায় আমার ছেলের স্কুলে গিছিলা আমার ছেলে আনার জন্য। কিন্তু ছেলের স্কুলে হেঁটে যাতায়াতের সময় আমার স্ত্রী নিখোঁজ হয়ে যায়। আমাদের সকল সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, এখন পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায় নাই, খোঁজাখুঁজি অব্যাহত আছে।
এব্যাপারে এয়ারপোর্ট থানা এসআই মোহাম্মদ সুলায়মান মিয়া বলেন, আমরা ব্যাপারটা নিয়ে কাজ করছি। কাল সরজমিনে ঘটনাস্থলে যাবো। তিন কিভাবে নিখোঁজ হলেন বা কেউ নিয়ে গেলো কি না সেটাও খতিয়ে দেখবো।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন