editor
প্রকাশিত: 7:30 PM, December 5, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের কর্নাটকে মর্মান্তিক দুর্ঘটনায় শস্য ভর্তি বস্তার স্তূপের নিচে চাপা পড়েন ১১ শ্রমিক। তাঁদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। আগেই ৩ কর্মীকে উদ্ধার করা গিয়েছিল। তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্নাটকের বিজয়পুরের একটি ভুট্টা প্যাকেট করার বেসরকারি গুদামে সোমবার (৪ ডিসেম্বর) রাতে ঘটনার সময় সেখানে প্রায় ৫০ জন শ্রমিক কাজ করছিলেন। তখনই ১১ জন শ্রমিক শস্য ভর্তি বস্তার স্তূপের নিচে চাপা পড়েন। বিপুল পরিমাণ শস্যের ওজন হওয়ায় বাঁচার সম্ভাবনা ছিল না বলেই মনে করা হচ্ছে। তথাপি কোনও মতে ৩ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়। চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, মৃত ৭ জন শ্রমিকই বিহারের বাসিন্দা।
মৃতদের নাম রাজেশ মুখিয়া (২৫), রামব্রিজ মুখিয়া (২৯), শম্ভু মুখিয়া (২৬), লুখো যাদব (৫৬), রাম বালক (৩৮), কিশান কুমার (৩০), এবং দালান চান্ডা (৫০)। শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় শ্রমিকদের।
দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছনোর আগেই মৃত্যু হয় শ্রমিকদের। সংস্থার তরফে মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ এবং আহতদের জন্য ২লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন