editor
প্রকাশিত: 2:59 PM, December 6, 2023
আঞ্চলিক মাঠ পর্যায়ের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা (২০২৩-২৪) বাস্তবায়নে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৬ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরীর তোপখানাস্থ সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তর সিলেট জোন এর অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সভা হল রুমে অংশীজনের অংশগ্রহণ সভার আয়োজন করা হয়।
সড়ক ও জনপদের সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ফজলে রব্বে এর সভাপতিত্বে ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট সওজের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন, মৌলভীবাজার জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ, সিলেট রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, সিলেট মুরারিচাঁদ কলেজের সহকারী অধ্যাপক অঘ্রতা সৌরভ, সিলেট প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম, সওজের সহকারী প্রকৌশলী খন্দকার আমিনুল হক, উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ খালেদুর রহমান, উপ সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, আরিফ হোসাইন, রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মানিক খাঁন, সওজ গোলাপগঞ্জের উপ সহকারী প্রকৌশলী অনুরুপ দেব চৌধুরী, সাজ্জাদুর রহমান, বিশ্বনাথের উপ সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল কবির, সওজের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মুমিনুল হক ইলিয়াছ, নিরাপদ সড়ক চাই কমিটির কেন্দ্রী সহ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু, সাংবাদিক শেখ জাবেদ আহমদ এমরান (জাবেদ এমরান) দুলাল আহমদ, সিলেটপ্রেস ডটনেট এর সম্পাদক ফয়ছল খাঁন, সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, জাকির হোসেন, খায়রুল আলম, সওজের (যান্ত্রিক) সহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে সওজের সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ফজলে রব্বে তার বলেন, সংস্কার কাজ চলা সিলেটের ঐতিহ্যবাহী ক্বিনব্রিজ অতি শীঘ্র খুলে দেয়া হবে। ক্বিনব্রিজের পাশে আরেকটি চার লেনের অত্যাধুনিক ব্রিজ নির্মাণ করার পরিকল্পনা সরকারের আছে বলে জানিয়েছেন সওজ কর্মকর্তা মো. ফজলে রব্বে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন