editor
প্রকাশিত: 6:31 PM, December 6, 2023
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফসর খাঁন, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন লিমনকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়াপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।
বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সরকারের পদত্যাগের একদফা দাবীতে আবরোধ কর্মসূচি চলাকালে শান্তিপূর্ণ মিছিল থেকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের এই পাঁচ নেতাকে গ্রেফতার করা হয়েছে। যা কোন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না। বিএনপি এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে লড়াই করছে। এভাবে গ্রেফতার ও নির্যাতন করে জনতার চলমান আন্দোলনকে বন্ধ করা যাবে না। অভিলম্বে মাহবুব, আফসর, ফজলে রাব্বী, রাসেল ও মিলন সহ গ্রেফতারকৃত সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দিয়ে দায়ের করা সকল রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার করতে হবে। অন্যতায় দেশবাসী ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় থাকতে দিবে না।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন