editor

প্রকাশিত: 10:14 PM, December 6, 2023

আগামী ২০৪১ সালের মধ্যে শেখ হাসিনা উন্নত-সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

আগামী ২০৪১ সালের মধ্যে শেখ হাসিনা উন্নত-সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমান এমপি নুরুল ইসলাম নাহিদের সমর্থনে বাংলাদেশ আওয়ামী লীগ গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান এর সভাপতিত্বে ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদের পরিচালনায় আয়োজিত উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা বুধবার (৬ ডিসেম্বর) ওয়াসিমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগে প্রেসেডিয়াম সদস্য সিলেট-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নাহিদ এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো.নাসির উদ্দিন খান।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৬ আসনের প্রার্থী নুরুল ইসলাম নাহিদ বলেন, জনগণকে বুঝাতে হবে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, চট্টগ্রামে টানেল নির্মাণ হয়েছে, ঘরে ঘরে আজ বিদ্যুৎ পৌঁছে গেছে। দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দেন তিনি তা বাস্তবায়ন করেন। এজন্যই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকে ভোট দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান। তিনি তা বাস্তবায়ন করেন। এজন্যই জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে সিলেট-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে আমাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় প্রধান বক্তার বক্তব্যে এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আজ উন্নয়নের মহাসড়কে। দেশ একসময় অন্ধকারে ছিল, দেশের রিজার্ভ ছিল শূন্যের কোঠায়। সেই অবস্থা থেকে জননেত্রী শেখ হাসিনা তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশকে আজ উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের এসব বিষয় জানাতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এছাড়াও সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কোষাধ্যক্ষ শমসের জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, উপ-দফতর সম্পাদক মজির উদ্দিন, সদস্য এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহির উদ্দিন, যুগ্ম সম্পাদক শিপুর রহমান চৌধুরীকে রিংকু, আলী আকবর ফখর, গোলাপগঞ্জ পৌর সভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, চেয়ারম্যানদের মধ্যে হানিফ খান, মাহতাব উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নাহিদ এমপি আরো বলেন, একটানা ১৪ বছর ধরে বঙ্গবন্ধুর ৬ কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অতুলনীয় উন্নয়ন এবং বাংলাদেশকে সারা বিশ্বে সম্মানজনক দেশ হিসেবে প্রতিষ্টিত করেছে। আগামী ২০৪১ সালের মধ্যে সকল ক্ষেত্রে উন্নয়ন করে একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন।

প্রধান বক্তার বক্তব্যে এডভোকেট নাসির উদ্দিন খান আরো বলেন, গোলাপগঞ্জ- বিয়ানীবাজারবাসী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নাহিদকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে এলাকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন। সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়