editor

প্রকাশিত: 1:37 PM, December 7, 2023

মাধবপুর মহাসড়কে সাংবাদিকদের অবৈধ সিএনজি সিন্ডিকেট

মাধবপুর মহাসড়কে সাংবাদিকদের অবৈধ সিএনজি সিন্ডিকেট

শেখ মো শাহীন উদ্দীন, মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি :: ঢাকা সিলেট মহাসড়কে ৩ চাকার যানবাহন সিএনজির চলাচল নিষেধাজ্ঞা থাকলেও প্রকাশ্যে সিএনজি চালকরা মহাসড়কে সিএনজি নিয়ে প্রায়ই যাতায়াত করছেন। রেজিস্ট্রেশন বিহীন এসব সিএনজির সামনে পেছনে প্রেস, মিডিয়া এবং সাংবাদিক লিখে মহাসড়কে চলাচল করছে। একটি সংঘবদ্ধ সাংবাদিক চক্র মাসিক হফতার বিনিময়ে মহাসড়কে অবৈধ সিএনজি চলাচলের সুযোগ করে দিচ্ছে অনেকদিন ধরে।

মহামান্য হাইকোর্ট ২২টি মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ করে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকার পরেও ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার একটি অংশে চলাচল করছে নিষিদ্ধ ঘোষিত সিএনজি। মহাসড়কে দূর্ঘটনার ক্ষেত্রে বেশিরভাগ তিনচাকার অবৈধ যানবাহনকে দায়ি করে থাকেন দুর পাল্লা পরিবহনের চালকেরা। ঢাকা সিলেট মহাসড়কে চলাচলরত অবৈধ সিএনজি নিয়ে অনেকবার নিউজ হলেও অবৈধ সিএনজি চলাচল বন্ধ হয়নি। মাধবপুরে এই অবৈধ সিএনজি নিয়ন্ত্রন করেন স্থানীয় কয়েকজন সাংবাদিক। তারা সিএনজি চালকদের কাছ থেকে মাসিক মাসোয়ারা নিয়ে এসব সিএনজি চলাচলে সুযোগ করে দেয়। স্টিকারে সাংবাদিক নাম, মোবাইল নাম্বার ব্যবহার করে রেজিস্ট্রেশনবিহীন সিএনজি দাপিয়ে বেড়ায় মহাসড়কে। সিএনজি চালকদের সাথে তারা মাসিক চুক্তি করেছেন। স্থানীয় থানা ও হাইওয়ে থানা ম্যানেজ করে মহাসড়কে সিএনজি চলাচলে কাজ করছে এসব সাংবাদিক। স্থানীয় পুলিশ, প্রশাসন আর সাংবাদিকদের যুগ সাজসে ঢাকা সিলেট মহাসড়কে চলছে অবৈধ সিএনজি অটো রিকশা। রক্ষকই যখন ভক্ষক সেখানে ব্যবস্থা নিবে কে? মাঝেমধ্যে হাইওয়ে থানা পুলিশ অভিযান চালালেও এসব মিডিয়া পরিবহনসহ সাংবাদিকের নামে থাকা সিএনজি থাকে ধরাছোয়ার বাইরে।

বুধবার (৬ডিসেম্বর) মাধবপুরে মিডিয়া পরিবহনসহ এক সাংবাদিকের নামের স্টিকার দেখা যায় সিএনজির পিছনে। চালক জানান, হাইওয়ে পুলিশের কাছ থেকে বাচঁতেই এই স্টিকার লাগানো। বিনিময়ে নাম ব্যবহার করায় ওই সাংবাদিককে মাসে ২ থেকে ৩ হাজার করে টাকা দিতে। ১৫/২০টি সিএনজি এসব স্টিকারে চলাচল করছে বলে জানান ওই চালক। এছাড়া রয়েছে সাংবাদিকের নামে চাবির রিং। এসব চাবির রিং বানিয়ে চালকদের হাতে ধরিয়ে দেয় সাংবাদিক। চাবির রিং হাইওয়ে পুলিশ কিংবা স্থানীয় পুলিশ দেখলে সিএনজি আর ধরে না।

অন্যএক সিএনজিতে সাংবাদিকের নাম আর মোবাইল নাম্বার দেখে মনে হলো হয়তো নিজের পরিচিতির জন্য স্টিকার লাগিয়েছেন। চালক জানালেন না, পরিচিতির জন্য নয়। তার নামে মহাসড়কে সিএনজি চলে ৫টি। তার নাম দেখলে হাইওয়ে পুলিশ আটকাবে না। সব ম্যানেজ করা আছে।

এসব সাংবাদিকরা ছোট ভাই, বড় ভাই, মামাতো ভাই, খালাতো ভাই বলে স্থানীয় পুলিশ, প্রশাসন ও টহলরত হাইওয়ে পুলিশকে ম্যানেজ করে তাদের মিডিয়ার নাম, নিজের নাম, পত্রিকার নামে স্টিকার বানিয়ে সিএনজিতে লাগিয়ে দেন। বিনিময়ে প্রতিমাসে ২ থেকে ৩হাজার টাকা মাসোয়ারা নিয়ে থাকে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবির জানান, সিএনজি মহাসড়কে চলাচল এমনিতেই নিষিদ্ধ। সাংবাদিক স্টিকার সিএনজিতে কেন লাগানো থাকবে। বিষয়টি আমি দেখে দু একদিনের মধ্যেই ব্যবস্থা নেবো।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন