editor
প্রকাশিত: 8:41 PM, December 7, 2023
কানাইঘাট প্রতিনিধি :: ঐতিহ্যবাহী সিলেটের কানাইঘাট প্রেসক্লাবের এক বিশেষ জরুরী সভা গতকাল বৃহস্পতিবার বিকেল ৩ টায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদের পরিচালনায় জরুরী সভায় ক্লাব নেতৃবৃন্দ বলেন, কানাইঘাটের কর্মরত গণমাধ্যমকর্মীরা সবসময় সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি মানুষের প্রত্যাশা অনুযায়ী এলাকার সমস্যা-সম্ভাবনা সহ সব-ধরনের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রিন্ট-ইলেক্ট্রনিক্স এবং অনলাইন গণমাধ্যমে সংবাদ তুলে ধরে আসছেন।
বিভিন্ন সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক গণমাধ্যমকর্মী দুর্নীতিবাজ ও অপরাধীদের হামলা-মামলার রোশানলের স্বীকার হলেও সিলেটের সাংবাদিক সমাজ, কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের সব-সময় সমুচিত জবাব দিয়ে আসছেন।
সংবাদ প্রকাশের জের ধরে ভবিষ্যতে কানাইঘাটের কোন গণমাধ্যমকর্মীকে অর্থ আত্মসাতকারী, দুর্নীতিবাজ বা অপরাধীরা মিথ্যা মামলা দিয়ে হয়রানীর চেষ্টা করলে স্থানীয় সাংবাদিকরা তাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবেন বলে জরুরী সভায় ক্লাব নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন।
সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভাপতি আব্দুন নুর, শাহিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাও. আসাদ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ সিদ্দিকী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জয়নাল আজাদ, সহযোগী সদস্য মুফিজুর রহমান নাহিদ, সংবাদকর্মী মুফিজুর রহমান তালুকদার, ওহিদুল ইসলাম।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন